চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটার হতে বিড়ম্বনা২৮ জুলাই প্রথম আলোতে প্রকাশিত সোহরাব হাসানের লেখা ‘উল্টো রথে নির্বাচন কমিশন’-এর পরিপ্রেক্ষিতেই আমার এই লেখা। এ প্রসঙ্গে বর্তমান নির্বাচন কমিশন নিয়ে ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা প্রথম আলোর পাঠকদের কাছে তুলে ধরছি। আমার ছোট ছেলে আরিফুল হক শোভন প্রায় তিন বছর আগে উচ্চ শিক্ষা গ্রহণে লন্ডনে চলে যাওয়ার কারণে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেনি। সম্প্রতি সে গ্রীষ্মের ছুটিতে দেশে আসে। দেশে আসার পরপরই তাকে ভোটার হতে বলি। এ জন্য সে পশ্চিম আগারগাঁওয়ের জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে যোগাযোগ করে। শ্যামলীর জন্য নির্ধারিত মোহাম্মদপুর বা আগারগাঁও থানা নির্বাচন কমিশন অফিসের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলে তারা জানায় যে ভোটার হতে হলে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে আসতে হবে।১. বাংলাদেশি পাসপোর্টের ফটোকপি, ২. সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি, ৩. যে হোল্ডিংয়ে ভোটার হবেন সেই হোল্ডিংয়ের সরকারি বিদ্যুৎ/গ্যাস/পানি বিলের ফটোকপি, ৪. বাড়ির মালিক হলে হোল্ডিংয়ের পৌর ট্যাক্সের ফটোকপি, ৫. ভাড়াটিয়া হলে বাড়ি ভাড়ার রসিদের ফটোকপি, ৬. শিক্ষিত ভোটার হলে এসএসসি সার্টিফিকেটের ফটোকপি, ৭. শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস না হলে জন্মনিবন্ধন সনদের ফটোকপি, ৮. ওই হোল্ডিংয়ে ভোটার হয়েছেন এমন একজন নিকটাত্মীয় বা বাড়িওয়ালা বা প্রতিবেশীর ভোটার আইডির ফটোকপি, ৯. দ্বৈত নাগরিক হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদের ফটোকপি অথবা নবায়নসহ বাংলাদেশি পাসপোর্ট এবং উল্লিখিত কাগজপত্রের তিন সেট একজন প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে জমা দিতে হবে।প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে সে আবেদন নিয়ে পশ্চিম আগারগাঁও জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিতে গেলে জানানো হয়, নির্বাচন কমিশন সচিব বরাবর আবেদন করতে হবে এবং ১৫ দিন পর আসতে হবে। সব শর্ত মেনে ২৩ জুলাই সে আবেদন জমা দেয়। নির্বাচন কমিশন অফিস থেকে আবারও ১৫ দিন পর যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়। আমার ছেলের ছুটি শেষ হতে বেশি দেরি নেই। কিন্তু অনিশ্চয়তা থেকেই গেল ভোটার হওয়া নিয়ে।আগের কমিশন দ্রুততা ও দক্ষতার সঙ্গে প্রায় আট কোটি লোকের ভোটার তালিকা তৈরি করেছে। তখন ভোটার তালিকাভুক্ত হতে সাধারণ মানুষকে এত যন্ত্রণা পোহাতে হয়নি। তালিকা হালনাগাদ করতে এত ঝামেলা পোহাতে হবে কেন? মো. এনামুল হকশ্যামলী ২নং রোড, ঢাকা।পাহাড় বাঁচাওসম্প্রতি দেশের পাহাড়ি অঞ্চল চট্টগ্রাম, বান্দরবান ও রাঙামাটিতে পাহাড় ধসে অনেক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রতিবছরই বর্ষাকালে পাহাড়ি ঢলে পাহাড়ধসের ঘটনা ঘটছে। অকালে প্রাণ হারায় শত শত মানুষ, যা খুবই দুঃখজনক। বর্তমান সরকার বর্ষার শুরু থেকেই মাইকিং করে পাহাড়ের পাদদেশে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য শতর্ক করে আসছে। কোনো কোনো ক্ষেত্রে জোর করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। প্রতিবছরই পাহাড়ধসের ঠিক আগে ও পরে এ ধরনের লোক স্থানান্তরের তৎপরতা বেশ জোরেশোরেই চালানো হয়। কিন্তু বাসিন্দাদের অভিযোগ, তারা নিম্ন আয়ের লোক। স্বল্প বাসা ভাড়ায় তারা এখানে থাকতে পারছে, যা অন্য জায়গায় সম্ভব নয়। আমার প্রশ্ন, পাহাড়ধসের পেছনে কী, কে বা কারা দায়ী, তা কেন খতিয়ে দেখা হচ্ছে না? একশ্রেণীর অসাধু ব্যবসায়ীরা পাহাড় কেটে অন্যত্র মাটি সরিয়ে নিচ্ছে। পাহাড়ের গাছ নিধন করছে। ফলে বর্ষাকালে পাহাড়ি ঢলে পাহাড়ধসের ঘটনা ঘটছে। প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। ঘটছে পরিবেশ বিপর্যয়।বন মন্ত্রণালয়ের কাছে আমার আবেদন, অসাধু এসব লোককে শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক এবং পাহাড়ে বনায়ন করে এসব পাহাড়কে ধ্বংসের হাত থেকে রক্ষা করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হোক।ইমরুল হাসান শাবিপ্রবি, সিলেট।