চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নির্যাতনঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকদের ধৈর্য আছে বলতে হবে, প্রথম দফা সাংবাদিকদের পেটানোর পর তাঁরা একটুও ক্লান্ত হলেন না। দ্বিতীয় দফা আবার সাংবাদিকদের বেদম পেটালেন। তা ভবিষ্যৎ-চিকিৎসকদের ধৈর্য আছে বলতে হবে! দ্বিতীয় দফা সাংবাদিকদের পেটানোর পর আবার থানায় মামলাও করলেন আহত সাংবাদিকদের বিরুদ্ধে। রবার্ট ব্রুস যদি আজ থাকতেন তিনিও হয়তো অবাক হতেন, ভবিষ্যৎ-চিকিৎসকদের ধৈর্য দেখে। মামলার এজাহার থেকে জানতে পারলাম, সাংবাদিকেরাই নাকি চিকিৎসকদের ওপর রড, চাপাতি, দিয়ে হামলা করে তাঁদের আহত করে মুঠোফোন, টাকাপয়সা ছিনতাই করেছেন। আজকাল সাংবাদিক বন্ধুরা কলম, ক্যামেরা, মাইক্রোফোনের পাশাপাশি রড এবং চাপাতি নিয়েও ঘোরেন নাকি!গণতান্ত্রিক দেশে সাংবাদমাধ্যমের ভূমিকা প্রশাসন, বিচার বিভাগ বা আইন বিভাগের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। এর সবই গণতন্ত্রের স্তম্ভ। যেকোনো একটি বাদ দিয়ে গণতন্ত্র ভাবা যায় না। সংবাদমাধ্যমের পেশাগত পবিত্র দায়িত্ব হলো, সরকারের গৃহীত সিদ্ধান্ত নিরপেক্ষভাবে জনগণের সামনে তুলে ধরা। দেশটা কোন পথে চলছে, কে সঠিক কে ভুল।কিন্তু পেশাগত এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিক বন্ধুরা আজ মার খাচ্ছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিক পেটানোর ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে কিন্তু যেই দেশে সাংবাদিক হত্যারই বিচার হয় না, সেখানে এই চিকিৎসক সাহেবদের শাস্তি হবে এই আকাশকুসুম স্বপ্ন দেখে আমরা আর আশাহত হতে চাই না।এত দিন ছাত্রদল, ছাত্রলীগ আর পুলিশ এই তিন শ্রেণীই বেশি করে সাংবাদিক নির্যাতন করত; এবার তাদের দলে নাম লিখিয়েছে আরেকটি শ্রেণী। আর এঁরা হলেন চিকিৎসক, যাঁরা কি না মানুষের প্রাণ বাঁচান। আজ তাঁরাই মানুষের শরীর থেকে তাজা রক্ত ঝরাচ্ছেন। আদালত চত্বরে সাংবাদিক নির্যাতনের ঘটনায় নতুন এক তত্ত্ব দিলেন সরকারের এক প্রতিমন্ত্রী। ‘নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করুন’ ভাগ্য ভালো আমাদের, এবার উনি এই কথা বলেননি যে ‘আমি তো বলেছি নিরাপদ দূরত্বে থেকে সংবাদ সংগ্রহ করুন, এত কাছাকাছি গেলেন কেন, তাই তো খামোখাই মার খেয়েছেন।’দেশে বহু ধরনের পেশাজীবী আছে যেমন: চিকিৎসক, ব্যবসায়ী, কৃষক, কামার-কুমার। আপাতদৃষ্টে মনে হয়, দেশের সবচেয়ে নিরীহ পেশাজীবী হলেন সাংবাদিক বন্ধুরা। যাঁদের কি না খুব সহজই পেটানো যায়। প্রকাশ্যে গলা টিপে ধরা যায়। আর ক্ষোভ যদি খুব বেশি থাকে খুনও করা যায় সাংবাদিক বন্ধুদের। রিয়াজ উদ্দিন আহাম্মেদঢাকা।বাসাভাড়া নিয়ন্ত্রণগ্রামগঞ্জ থেকে মানুষ কর্মের সন্ধানে শহরে আসে। জীবিকার তাগিদে শহরে বাস করতে হয় বাধ্য হয়ে। বেতনের তিন ভাগের দুই ভাগ বাসাভাড়া পরিশোধে করতে ব্যয় হয়। বাকি টাকা দিয়ে অন্যান্য ব্যয় নির্বাহ করা খুবই কষ্টকর।অথচ, বাসাভাড়া নিয়ন্ত্রণে কারও কোনো মাথাব্যথা নেই। ঢাকাতে এমনিতেও জীবনযাত্রার ব্যয় বেশি। আর এই সুযোগ নেন স্বার্থলোভী বাসা, দোকান ইত্যাদি স্থাপনার মালিকেরা। মালিকেরা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির কথা বলে বাসাভাড়া বৃদ্ধি করে থাকেন। আসলে বাসা, ঘর ইত্যাদি স্থাপনার ভাড়া বৃদ্ধির ফলেই জিনিসপত্রের দামসহ দুর্নীতি বাড়ে। রিকশাভাড়া, খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব জিনিসপত্রের দাম বাড়ে। তাই এখনই বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করা দরকার। বাড়ির মালিকেরা বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন অমান্য করলে ওই স্থাপনার গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বিচ্ছিন্ন করতে হবে মর্মে আইন প্রণয়ন করতে হবে এবং তা কঠোর হাতে বাস্তবায়ন করতে হবে।মো. বেলায়েত হোসেনফার্মগেট, তেজগাঁও, ঢাকা।ভোক্তা অধিকারবাণিজ্যমন্ত্রী বললেন, ২০০৯ সালে প্রণীত ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটি ভালো। তবে এখনো কার্যকর হতে পারেনি। মানুষ, এমনকি মন্ত্রণালয়ের কর্মকর্তারাও এ আইন সম্পর্কে জানেন না। বাণিজ্যসচিব ব্যবসায়ীদের কাছে হাত জোড় করে ভোজ্যতেলের দাম কমাতে বলছেন। এফবিসিসিআই সভাপতি বলছেন, ‘মুনাফার কারণে আমরা অমানুষ হয়ে গেছি। মানুষকে ফরমালিন দেওয়া মাছ-ফল খাওয়াচ্ছি।’ আবার তিনি দাবিও করছেন, ৯৫ শতাংশ ব্যবসায়ীই সৎভাবে ব্যবসা করেন।এ সবই পত্রিকায় এক দিনে প্রকাশিত খবর। ভোক্তা অধিকার আইন ভোক্তাদের অজানা, অথচ ‘ভালো’ বলে দাবি করা একটি আইন। বাণিজ্যমন্ত্রীর কাছে অনুরোধ, ভোক্তা অধিকার আইনের চুম্বক অংশ পত্রিকায় ছাপুন, পোস্ট করুন, রেডিও-টিভিতে বিজ্ঞাপন দিন। সর্বোপরি আইনটির প্রয়োগ ঘটান। মাহবুব ইলাহীআজিমপুর, ঢাকা।