চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোথায় আমাদের আশা?আমি আনিসুল হকের একজন ভক্ত পাঠক। তাঁর মা বইটি অনেক যত্ন নিয়ে পড়েছি। তাঁর হূদয়ের অন্তর্জ্বালা সমভাবে অনুভব করি। এই যে তিনি লিখছেন দেশ এত দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি আর টেন্ডারবাজির মধ্যেও এগিয়ে যাচ্ছে। আজ শিক্ষা ও কৃষিতে আমরা বিপ্লব ঘটিয়ে ফেলেছি। প্রশাসনিক ব্যর্থতা, ঘুণে ধরা রাষ্ট্রযন্ত্র আর শতবর্ষী পুরোনো রোগব্যাধি নিয়ে চলছে দেশ। তবু সুকান্তের ভাষায় বলব, ‘সাবাস বাংলাদেশ! পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছাড়খার, তবু মাথা নোয়াবার নয়।’ আমেরিকায় রিপাবলিক বা ডেমোক্র্যাট যে দলই ক্ষমতায় থাকুক, বেশির ভাগ সময়ই দেখা গেছে তারা আট বছর থাকে (দুই মেয়াদে)। ওরা স্থিতিশীলতা আর পরিবর্তন দুটোই বজায় রাখে। আমরা আর কত ঠকব? দেখে, ঠেকে, মার খেয়েও শিখব না? আশা করি আমাদের নেতৃত্বের বোধোদয় ঘটবে। জাতীয় স্বার্থে এ মাটির সব সন্তান ঐক্যবদ্ধ হবে। আমি প্রচণ্ড আশাবাদী। যে জাতি রক্ত দিয়ে ভাষা আর দেশ অর্জন করেছে, সে জাতিকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। পরিশেষে, ব্যক্তিগত দুঃখের কথা মনে পড়ে যায়। আমার জীবনটাও অনেক চড়াই-উতরাইয়ের। কিন্তু তবু আমি এ দেশ নিয়ে শত ভাগ আশাবাদী। তুষার, ঢাকা৩৪তম বিসিএসবর্তমান সরকারের সময় এত পরিমাণ সরকারি চাকরিতে নিয়োগ এর আগে কখনো হয়নি। প্রতিবছর নিয়মিত বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি তথা সরকার সবার মন জয় করেছে। প্রত্যেক মেধাবী ছাত্রছাত্রীরই আশা থাকে বিসিএস ক্যাডার হওয়াার। এদের মধ্যে আবার অনেকের বয়স শেষ হওয়ার প্রান্তে রয়েছে। এ ছাড়া ২০১৩ সালেই জাতীয় নির্বাচনের আয়োজন শুরু হয়ে যাবে। তাই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই ৩৪তম বিসিএসের কার্যক্রম সুসম্পন্ন করলে পরেই উত্তীর্ণদের চাকরিতে প্রবেশের পথ সুগম হবে। তাই ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি এই বছরের অক্টোবর বা নভেম্বরের মধ্যে জারি করার জন্য আবেদন জানাচ্ছি।শহীদুল ইসলামপ্রাক্তন ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়।