চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তিবৈষম্যচলতি বছরের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার নীতিমালায় অসংগতির কারণে ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের ভাগ্যবিপর্যয় ঘটেছে। স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ‘ও’ এবং ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় যে নীতিমালা অনুসরণ করা হয়েছে, তাতে ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা ন্যায্য বিবেচনা থেকে বঞ্চিত হচ্ছে। নীতিমালার অসংগতির কারণে অধিকাংশ শিক্ষার্থী ২০১২ সালের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষায় উপযুক্ততা অর্জনে ব্যর্থ হচ্ছে। এ অসংগতি নিরসন করা না হলে ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের শিক্ষাজীবনের লক্ষ্য চরমভাবে ব্যর্থ হবে। চলমান নীতিমালায় ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের ক্ষেত্রে দৃশ্যমান কিছু অসংগতি হচ্ছে, প্রথমত এইচএসসিতে প্রতি বিষয়ে দুই পেপার করে মোট ২০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। অথচ ‘এ’ লেভেলে প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা দিতে হয়। কাজেই ২০০ নম্বরের কোনো বিষয়ে প্রাপ্ত জিপিএর সঙ্গে ৬০০ নম্বরের বিষয়ের জিপিএর সমমান নির্ধারণের প্রক্রিয়া সমতুল্য হতে পারে না।দ্বিতীয়ত ‘এ’ লেভেলের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, রসায়ন ও জীববিজ্ঞানে প্রাপ্ত জিপিএর গড় করে Equivalent letter grade নির্ণয় করা হয়। এইচএসসিতে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ঐচ্ছিক বিষয় বিবেচনা করা হয়। অথচ ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জন্য এ বিবেচনার সুযোগ নেই। তৃতীয়ত, এমবিবিএস বা বিডিএস ভর্তি পরীক্ষার জন্য জীববিজ্ঞানে অধিক জিপিএর প্রয়োজন হয়। কিন্তু ‘এ’ লেভেলের জীববিজ্ঞান বিষয়টি অতি আধুনিক ও বর্ধিত কলেবরের এবং অনেক কম্প্রিহেনসিভ, যা এইচএসসির সিলেবাস থেকে অনেক ভিন্ন। ‘এ’ লেভেলের জীববিজ্ঞানে এমন কিছু বিষয় পড়ানো হয়, যা এমবিবিএস বা স্নাতক কোর্সেও পড়ানো হয়। কাজেই সংগত কারণেই জীববিজ্ঞান বিষয়টিতে ‘এ’ লেভেলে অধিক জিপিএ পাওয়া দুরূহ ব্যাপার। এসব অসংগতির আলোকে কিছু সুপারিশ করছি, যাতে ‘এ’ লেভেলের শিক্ষার্থীরা বঞ্চিত না হয়: ১. ‘এ’ লেভেলের জিপিএর ক্ষেত্রে এইচএসসির মতো ঐচ্ছিক বিষয়কে বিবেচনা করা উচিত। ২. প্রতি বিষয়ে ছয় পেপারের মধ্যে সর্বোচ্চ জিপিএর দুই পেপারকে বিবেচনা করা। ৩. এমবিবিএস/বিডিএস ভর্তি পরীক্ষায় ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জন্য ন্যূনতম জিপিএ ৩.৫-এর পরিবর্তে ২.৫-৩.০ করা। ৪. ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্রে এসএসসি ও এইচএসসির ৪০-৬০ শতাংশ নম্বরের ক্ষেত্রে ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের বিশেষ বিবেচনায় রাখা উচিত। ৫. সামগ্রিক বিবেচনায় ভর্তি নীতিমালায় মোট জিপিএ-৭-এর মধ্যে সীমাবদ্ধ রাখা। আশা করি, শিক্ষামন্ত্রী ও শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বিষয়টি বিবেচনা করে ‘এ’ লেভেলের শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। মো. মোখলেছুর রহমান অবসরপ্রাপ্ত উপপরিচালক (প্রশাসন)স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।এমএ শেষ পর্বে ভর্তিজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএ প্রথম পর্ব শ্রেণীর ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফলাফল এখনো প্রকাশিত হয়নি। অন্যদিকে এমএ শেষ পর্বে ভর্তির তারিখ চূড়ান্ত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে ২০০৯ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় যেসব শিক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি, তাঁরাও সাময়িকভাবে ভর্তি হতে পারবেন বলে বলা হয়েছে। আবার প্রথম পর্ব (নিয়মিত) পরীক্ষায় অবতীর্ণ শিক্ষার্থীও সাময়িক ভর্তি হতে পারবেন। যাঁরা পরবর্তী সময়ে প্রথম পর্ব পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না, তাঁদের ভর্তি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে—এ কথাও উল্লেখ করা হয়েছে। গোটা দেশের এই শিক্ষার্থীদের শিক্ষার কি কোনো মূল্য নেই? যে ২০০৯ সালের এমএ প্রথম পর্বের শিক্ষার্থীরা সাময়িক ভর্তি হতে পারবেন, আবার পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারা শিক্ষার্থীদের ভর্তি বাতিল হয়ে যাবে—এই অবহেলা আমরা কীভাবে মেনে নেব? তাহলে আমাদের ভর্তির সঠিকতা কীভাবে রইল? জাতীয় বিশ্ববিদ্যালয় হয় ২০০৯ সালের এমএ প্রথম পর্বের ফলাফল প্রকাশ করার ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক, নয়তো এমএ শেষ পর্বের ভর্তি কার্যক্রম স্থগিত রাখুক। অন্যথায় আমরা শিক্ষার্থীরা মানসিক ভোগান্তিতে ভুগব। জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের এ দাবিকে যেন সদয় দৃষ্টিগোচর করে, এটাই আমাদের কাম্য।মোছা. আফরোজা বেগমদর্শন বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর।‘বুয়েট বাঁচান’গত ৩১ জুলাই প্রথম আলো পত্রিকায় প্রকাশিত সৈয়দ আবুল মকসুদের ‘সহজিয়া কড়চা’ ‘বুয়েট বাঁচান’ পড়লাম। তিনি বেশ কয়েকটি ভুল ও অর্ধসত্য তথ্য দিয়েছেন, যা তিনি হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, কিন্তু সংশোধন করেননি। যেমন, কর্নেল নুরুন্নবী কখনোই বুয়েটের জিএস ছিলেন না বা সিরাজ শিকদার কখনোই ভিপি ছিলেন না এবং আরও অনেক কিছু, সেগুলো আর পুনর্ব্যক্ত করলাম না। তিনি তাঁর ভাষ্যমতে, কর্নেল (অব.) নুরুন্নবীর সঙ্গে গিয়ে এক দিন আগেই বুয়েটে শিক্ষক সমিতির সঙ্গে সভা করেছেন, একটি সমঝোতার চেষ্টা করেছেন। অথচ তিনি এই তথ্যগুলো অতি সহজে যাচাই করে নেওয়ার কোনো চেষ্টা করেননি। উপাচার্য এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে যে অপবাদ দেওয়া হচ্ছে, তা কতটুকু সত্য বা প্রমাণিত কি না, এ-সংক্রান্ত কোনো প্রশ্ন তিনি তোলেননি। সৈয়দ আবুল মকসুদের যুক্তি হচ্ছে, যেহেতু তাঁকে শিক্ষকেরা চান না, সুতরাং তাঁকে যেতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বুয়েট কার? শিক্ষকের, ছাত্রের, অ্যালামনাইদের? এর উত্তর কারোরই না, বুয়েট বাংলাদেশের ১৫ কোটি মানুষের সম্পত্তি। শিক্ষকেরা বেতনভোগী কর্মচারী মাত্র। ছাত্ররা জনগণের করের টাকায় তাঁদের শিক্ষা দিচ্ছেন। শিক্ষকেরা বেতন নিচ্ছেন অথচ কাজ করছেন না, ছাত্ররা জনগণের টাকা খরচ করছেন, অথচ লেখাপড়া করছেন না। জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা নষ্ট হচ্ছে। প্রশ্ন হচ্ছে, শুধু কিছুসংখ্যক শিক্ষকের অভিযোগ অনুযায়ী, উপাচার্যকে অপবাদ কাঁধে নিয়ে চলে যেতে হবে? এ কেমন বিচার? এ লেখায় সৈয়দ আবুল মকসুদ সাহেব বুয়েটে অনিয়ম ও দুর্নীতির কথা বলেছেন, কিন্তু কী কী দুর্নীতি হয়েছে এবং এর জন্য কারা দায়ী, তা কি তিনি খতিয়ে দেখেছেন? শিক্ষকেরা যে ছাত্রদের ব্যবহার করছেন, এটা কি উচিত? এ সম্পর্কেও একটা বক্তব্য নেই।যা হোক, তাঁর দায়িত্ব ছিল সমাধান করা। কিন্তু দুঃখের বিষয়, তিনি পক্ষাবলম্বন করেছেন, মধ্যস্থতাকারী হিসেবে এটা কতটা যৌক্তিক? প্রকৌশলী এস আর আখতারসহসভাপতিবুয়েট অ্যালামনাই ফেডারেশন।