চি ঠি প ত্র
বেকারদের ভোগান্তিদেশে শিক্ষিত বেকারের সংখ্যা নমুনায়ন করে হয়তো বলা যাবে কতজন, কিন্তু এই বেকার সংখ্যাটার সঠিক পরিসংখ্যান প্রকাশ পাবে না। কারণ, বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এই বেকারদের অধিকাংশের অভাব পিছু ছাড়ে না। ফলে প্রতি মাসে ঢাকায় দু-তিনটা চাকরির পরীক্ষা দেওয়া প্রত্যেক পরীক্ষার্থীর জন্য কঠিন হয়ে পড়ে। আর এর প্রধান কারণ হলো টাকা। টাকার পাশাপাশি বাস ও রেলে প্রয়োজনীয় সংখ্যক আসন না থাকায় পরীক্ষার্থীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। তাই সরকারের কাছে আবেদন, প্রতিটি পাবলিক পরীক্ষা যেন বিভাগভিত্তিক হয়। তাহলে পরীক্ষার্থীদের ভোগান্তি লাঘব হবে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী অফিসার পদে পরীক্ষা বিভাগভিত্তিক থেকে কেন ঢাকায় স্থানান্তরিত হলো, তা আমাদের অনেকেরই অজানা। ঢাকা শহরে লোকসংখ্যা নিয়ন্ত্রণ এবং পরীক্ষার্থীদের আর্থিক সংকট ও ভোগান্তির কথা বিবেচনা করে যদি বিভাগভিত্তিক পরীক্ষা হয়, তবে শিক্ষিত বেকারদের উপকার হবে।আরিফ হোসেনহাড়োকান্দি, আলমডাঙ্গা চুয়াডাঙ্গা।গাছ বাঁচানমিরপুর ২ নম্বর সেকশনের ব্লক-এ এবং সন্নিহিত এলাকায় রাস্তা প্রশস্ত করার নামে অসংখ্য গাছ কেটে ফেলা হচ্ছে। রাস্তার পাশে বহু বছরের পুরোনো এই আম, কাঁঠাল, নারকেল প্রভৃতি গাছ কেটে ফেলা এলাকাবাসীর জন্য কোনোক্রমেই মঙ্গলজনক হতে পারে না। অবিলম্বে বাদবাকি গাছ বাঁচানোর জন্য পরিবেশবাদী সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করছি।আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সদয় হবে।এলাকাবাসীব্লক-এ, সেকশন-২,মিরপুর, ঢাকা।