চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইইএফ ফান্ড সহায়তাবর্তমান সরকারের যে কয়টি পদক্ষেপ দেশ ও জাতির কল্যাণকর হিসেবে বিবেচিত ও প্রশংসিত হয়েছে, তার মধ্যে অন্যতম বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ইইএফ ফান্ডের সহায়তায় কৃষি ও আইটি খাতে সহায়তাদান। সত্যি বলতে কী, এ ফান্ড থেকে সহায়তা পেয়ে অনেক প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে, যারা দীর্ঘদিন বাংলাদেশকে সেবা দিয়ে যাবে বলে আশা করা যায়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বর্তমানে এ ফান্ড থেকে সহায়তাদানের কার্যক্রম বন্ধ আছে। কিন্তু কী কারণে? যে পদক্ষেপ থেকে দেশ ও জাতি প্রকৃত অর্থে লাভবান হয়, সেরূপ পরিকল্পনা কেন বন্ধ করে রাখা হয়েছে? কৃষিক্ষেত্রে ঋণ পাওয়া আজকাল অনেকটাই ডুমুরের ফুল বা আকাশের চাঁদ হয়ে গেছে। সে ক্ষেত্রে ইইএফ ফান্ডের সহায়তা প্রকল্পটি কৃষিনির্ভর বাংলাদেশের প্রান্তিক উদ্যোক্তাদের বড় আশা-ভরসার স্থল হয়ে উঠেছিল। সুতরাং আমরা আশা করব, দেশকে বর্তমান প্রতিযোগিতাময় বিশ্বে এগিয়ে নিতে ও নিজের পায়ে দাঁড়াতে আবারও ইইএফ ফান্ড সহায়তা চালু করা হবে এবং বাংলাদেশ ব্যাংক শিগগিরই উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করবে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। মো. সাদ রহমান, চকদেব, নওগাঁ।খাদ্যে ভেজাল রোজার মাসে ভেজাল ছাড়া কোনো খাদ্যই পাওয়া যাচ্ছে না। মাছ, ফল, চাল ইত্যাদিতে তো ভেজাল করেই, এমনকি মুড়িতেও হাইড্রোজ নামক পদার্থ মেশানো হয়। যারা খাদ্যে ভেজাল মেশায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। আবদুল মাজেদ চোকদার, ধানমন্ডি, ঢাকা।