চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিজিটাল প্রতারণা! এলএমএল নামক ডিজিটাল প্রতারণার ফাঁদে সয়লাব হয়েছে দেশ। দেশের সহজ-সরল মানুষকে পুঁজি করে আনাচে-কানাচে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বিভিন্ন এলএমএল কোম্পানি ওরফে ডিজিটাল প্রতারণা। আর এসব কোম্পানির রয়েছে অভিনব সব প্রতারণার কৌশল। তার মধ্যে অন্যতম একটি হলো ক্লিক ব্যবসা বা ভুয়া আউটসোর্সিং। আউটসোর্সিং বা অনলাইনে আয়ের নামে মানুষকে নয়ছয় বুঝিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা, যার শিকার হচ্ছে বেশির ভাগই ছাত্রছাত্রী। কিন্তু প্রকৃত আউটসোর্সিংয়ের সঙ্গে এর বাস্তবিক কোনো মিল নেই। প্রকৃত আউটসোর্সিংয়ে অগ্রিম টাকা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। যা প্রয়োজন হয় তা হলো, নির্দিষ্ট কোনো কাজের দক্ষতা। আর ক্লিক ব্যবসা বা ভুয়া আউটসোর্সিংয়ে নির্দিষ্ট কোনো কোম্পানিকে অগ্রিম টাকা দিয়েএকটা সেন্টার নেওয়া যায়, যার প্রতিদিন ২০-৫০টি ক্লিক করে এক ডলার পাওয়া যায়। এটা আসলে প্রতারণা ছাড়া আর কিছু নয়। সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার অ্যাসোসিয়েশন এমন ৫২টি কোম্পানির নাম প্রকাশ করেছে, যারা এ ডিজিটাল প্রতারণার সঙ্গে জড়িত। সংস্থাটি আরও বলেছে, অগ্রিম টাকা দিয়ে কোনো প্রকৃত আউটসোর্সিং হয় না, যার জন্য প্রয়োজন কাজের দক্ষতা। তাই আমাদের সবাইকে আরও সচেতন হতে হবে। ডিজিটাল প্রতারণার হাত থেকে দেশের মানুষকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের হস্তক্ষেপ কামনা করছি। মাহবুবুল হাসান গাজীপুর।