চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি পরীক্ষাই ভালোএসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেডিকেলে শিক্ষার্থী ভর্তি করার সিদ্ধান্তটি যুক্তিসংগত নয়। কারণ:১. বর্তমান পদ্ধতিতে (জিপিএ) ফলাফল প্রকাশে শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অপ্রকাশিত থাকে। কাজেই গোপনে প্রাপ্ত নম্বর বিবেচনায় নিয়ে মেধাতালিকা প্রস্তুত করলে সেখানে কারচুপির যথেষ্ট সুযোগ থেকে যাবে। ২. মফস্বল কলেজে সঠিকভাবে ব্যবহারিক পরীক্ষা না নিয়েই এবং বিভিন্ন রকম প্রভাবের কারণে শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় পূর্ণ নম্বর দেওয়া হয়, যা তাঁদের জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক হয়। পক্ষান্তরে শহরের তুলনামূলকভাবে মেধাবী শিক্ষার্থীও ব্যবহারিক পরীক্ষায় পূর্ণ নম্বর পান না। ফলে তাঁদের জিপিএ অনেক সময় কম হয়। ৩. গত বছর বেসরকারি মেডিকেল কলেজে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক ভর্তি পরীক্ষা নেওয়ায় যে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়েছে, এবার ভর্তি পরীক্ষা না নিলে তা ভেঙে পড়ার আশঙ্কা আছে। ৪. দেশের সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজেও কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করা হয়। অতএব মেডিকেল শিক্ষার মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছি। ডা. পরিতোষ সাহাকুমারখালী, কুষ্টিয়া।