চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাঙ্গলবন্দে অষ্টমী স্নানঢাকার অদূরে নারায়ণগঞ্জ জেলার লাঙ্গলবন্দে পুণ্য অষ্টমী স্নান হবে চলতি মাসের ১০ ও ১১ তারিখ। দেশি-বিদেশি লাখ লাখ মানুষ এই স্নানে আসে। বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি, শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রম, শ্রীগুরু সংঘ, শ্রীশ্রী ঠাকুর অনকূলচন্দ্র সৎসঙ্গসহ বিভিন্ন ধর্মীয় সংগঠন ও স্থানীয় প্রশাসন সেবা-ক্যাম্প স্থাপনের মাধ্যমে স্নানে আসা তীর্থযাত্রীদের জন্য বিশ্রামাগার, স্নান শেষে নারীদের কাপড় বদলানোর ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত পয়ঃপ্রণালির ব্যবস্থা, পানীয়জলের ব্যবস্থা, চিকিৎসাসেবা, শিশুদের দুগ্ধ বিতরণ, প্রসাদ বিতরণ, স্নানঘাটে আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করে। কিন্তু এলাকার রাস্তাঘাট, স্নানঘাট, লোহার পুল ভাঙা অবস্থায় থাকে। শ্রীশ্রীঅন্নপূর্ণাঘাট-সংলগ্ন স্থানে কাঠের পসরা সাজানো থাকে। ফলে চলাচলকালে অনেকে আঘাত পান। এ ছাড়া প্রয়োজনের তুলনায় অল্প নলকূপ থাকায় পানির সমস্যা হয়। এ অবস্থায় সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত মেডিকেল টিমের চিকিৎসাসেবাসহ পুণ্যার্থীদের সমস্যা থেকে পরিত্রাণের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে সবিনয় অনুরোধ জানাচ্ছি।গৌরমোহন দাসঅষ্টগ্রাম, কিশোরগঞ্জ।