চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেডিকেলে ভর্তিমেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা হবে না জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এমন সময় ঘোষণা দিলেন, যখন ৪০-৫০ হাজার ছাত্রছাত্রী আসন্ন ভর্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য দুই মাস ধরে সারা দেশের বিভিন্ন কোচিং সেন্টারে ভর্তি হয়ে কোচিং প্রায় শেষ করে ফেলেছেন এবং ইতিমধ্যে প্রতি ছাত্রছাত্রীর পেছনে তাঁদের অভিভাবকদের কোচিং ফি, হোস্টেল খরচ ও যাতায়াত খরচ বাবদ বিরাট অঙ্কের টাকা ব্যয় হয়ে গেছে এবং ইতিমধ্যে কোটি কোটি টাকার কোচিং-বাণিজ্যও হয়ে গেছে। আমরা জানতে পেরেছি, স্বাস্থ্য অধিদপ্তর পরীক্ষা পদ্ধতি নিয়ে মন্ত্রণালয়ে দুটি প্রস্তাব দিয়েছিল।এক. আবেদনের যোগ্যতার শর্ত কঠিন করে পরীক্ষার্থীর সংখ্যা কমানো। দুই. কোচিং-বাণিজ্য বন্ধে ভর্তি পরীক্ষা পদ্ধতি বাতিল করে জিপিএর ভিত্তিতে ভর্তি করানো। কোটি কোটি টাকার কোচিং-বাণিজ্য হয়ে যাওয়ার পর আপনারা এই সিদ্ধান্ত নিলেন! আপনাদের অসময়ের এই সিদ্ধান্ত হাজার হাজার ছাত্রছাত্রী ও অভিভাবককে দারুণভাবে ক্ষুব্ধ করেছে। জিপিএই যদি মেধা মূল্যায়নের সঠিক মাপকাঠি হয়, তাহলে একই দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যলয়ে, বুয়েটসহ সব ইঞ্জিনিয়ারিং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে এবং কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে কেন?অন্যদিকে এই সিদ্ধান্ত এইচএসসি পরীক্ষা শুরু হওয়ার আগেই অথবা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করলে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক অর্ধলক্ষাধিক ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকেরা ঢাকায় যাতায়াত, কোচিং সেন্টারে ভর্তি করানো ও থাকা-খাওয়ার হোস্টেল-মেস-বাসা ঠিক করা ইত্যাদি বাবদ আর্থিক ক্ষয়ক্ষতি ও চরম মানসিক হয়রানি থেকে বেঁচে যেতেন।স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের একান্ত অনুরোধ, আপনাদের এই সিদ্ধান্ত যদি পরিবর্তন না করতে পারেন, তাহলে সিদ্ধান্তটি আগামী বছর থেকে কার্যকর করার ঘোষণা দিয়ে হাজার হাজার ছাত্রছাত্রী ও তাঁদের অভিভাবকদের মনঃকষ্ট দূর করুন এবং এবারের জন্য ভর্তি পরীক্ষার ব্যবস্থা করে সবার শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করুন এবং মুক্তিযুদ্ধের পক্ষের সরকারপ্রধানের নামে অনাকাঙ্ক্ষিত সমালোচনা বন্ধ করতে দ্রুত পদক্ষেপ নিন।নির্মল কুমার মণ্ডলজয়পুরহাট।