চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধাতব মুদ্রাবাংলাদেশে বিভিন্ন মূল্যমানের কাগজের নোটের পাশাপাশি ধাতব মুদ্রাও প্রচলিত রয়েছে। কাগজের নোটের ক্ষেত্রে বাজারে সর্বোচ্চ এক হাজার টাকার নোট প্রচলিত আছে। কিন্তু ধাতব মুদ্রার ক্ষেত্রে সর্বোচ্চ মাত্র পাঁচ টাকা মূল্যমানের কয়েন আছে। অথচ কাগজের নোটের চেয়ে ধাতব মুদ্রার সুবিধা অনেক বেশি। কাগজের নোট খুব দ্রুত নষ্ট হয়ে যায়। পানিতে ভিজে কিংবা আগুনে পুড়ে খুব সহজেই কাগজের নোট ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া বিভিন্ন লোক কাগজের নোটের ওপর নানা ধরনের মন্তব্য লিখে থাকে।এতে টাকার সৌন্দর্য নষ্ট হয় এবং টাকার আয়ুষ্কালও কমে। অন্যদিকে ধাতব মুদ্রায় লেখালেখিরও কোনো সুযোগ নেই। ফলে ধাতব মুদ্রার আয়ুষ্কাল বেশি হয়ে থাকে। এ ছাড়া ছোট আকৃতির ধাতব মুদ্রা খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে বহন করা যায়। নানা সুবিধার কথা বিবেচনা করে যদি বর্তমানে বাংলাদেশে ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের ধাতব মুদ্রার প্রচলন করা হয়, তাহলে এটি দেশের মানুষের জন্য অনেক উপকারী হবে। বেশি মূল্যমানের ছোট আকৃতির কম ওজনের ধাতব মুদ্রার প্রচলন যেমন আমাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বহন করা অনেক বেশি নিরাপদ হবে, তেমনি সরকারেরও ধাতব মুদ্রার অধিকতর আয়ুষ্কালের কারণে বড় অঙ্কের অর্থের সাশ্রয় ঘটবে।উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা।