চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা বেচে বিদ্যালয়২৫ আগস্ট প্রথম আলো পত্রিকায় ‘চা বেচে বিদ্যালয়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এখানে একজন মহৎ হূদয়ের মানুষের কথা লেখা হয়েছে, যাঁর নাম আবদুল খালেক। তিনি এখন বয়সের ভারে নুইয়ে পড়েছেন। হাঁটেন লাঠিতে ভর দিয়ে। বয়স ৮২ বছর। প্রতিবেদনে বলা হয়, ‘মুক্তিযুদ্ধের আগে সড়কের পাশে ৫২ শতাংশ জমি সাত হাজার টাকায় কিনেছিলেন। চা বেচার টাকাতেই কিনেছিলেন জমিটুকু। ১৯৯৬ সালের শেষ দিকে নিজের শেষ সম্বল সেই জমিটুকুই বিদ্যালয়কে দান করে দেন।’এই বড় হূদয়ের মানুষকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই। কবি কামিনী রায় বলেছিলেন, ‘পরের কারণে স্বার্থ দিয়া বলিএই-জীবন মন সকলি দাওতার মত সুখ কোথাও কি আছেআপনার কথা ভুলিয়া যাও।’নিজের সর্বস্ব দিয়ে আবদুল খালেক এটাই প্রমাণ করলেন। সবাই যদি এই পথের পথিক হতো, তবে হয়তো পৃথিবীতে শোক, দুঃখ, দারিদ্র্য, কষ্ট কিছুই থাকত না। পৃথিবীটা হতো সুন্দর। আবদুল খালেক বিদ্যুতের অভাবসহ নানা সমস্যার কথা বলেছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে একটু ভাববে কি? সেই সঙ্গে বিদ্যালয়কে সর্বাঙ্গীণভাবে আরও সুন্দর করে কীভাবে তোলা যায়, তা নিয়ে কর্তৃপক্ষের ভাবা উচিত। পরিশেষে এই হূদয়বান মানুষটির সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।পার্কে বিনোদনইটপাথরের এই শহরে নগরবাসীর খোলা হাওয়ায় দম নেওয়ার জায়গা হলো পার্ক। কিন্তু যতই দিন যাচ্ছে ততই নগরবাসীর বিনোদনের জায়গা কমছে। ঢাকা শহরে ছোট-বড় প্রায় ৫৪টি পার্ক আছে। এগুলোর বেশির ভাগই রক্ষণাবেক্ষণ আর পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে বেহাল অবস্থায় রয়েছে। রাজধানীর উত্তরের চেয়ে দক্ষিণের পার্কগুলোর অবস্থা আরও বেশি নাজুক। পার্কের ভেতরে যেখানে-সেখানে অবৈধ খাবারের দোকান, ভাসমান মানুষের উৎপাত, মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা ও ময়লা-আবর্জনার কারণে বিনোদনপ্রেমীদের চরমভাবে নাজেহাল হতে হয়। ছিন্নমূল মানুষেরা পার্কের পাশের ফুটপাতে গড়ে তুলেছে আবাসস্থল, যা পার্কের পরিবেশ দূষিত করছে। অনেক পার্কে শিশুদের খেলনাগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ইতিমধ্যে কোনো কোনো পার্কের জায়গা দখলবাজদের আয়ত্তে চলে গেছে। মানুষ পার্কে আসে একটু নির্মল হাওয়া ও নিরিবিলি পরিবেশের জন্য। এমনিতেই ঢাকা শহরে শিশুদের খেলাধুলার সুযোগ কম। তাই অভিভাবকেরা পার্কগুলোতে শিশুদের নিয়ে আসে, যাতে শিশুরা নির্মল পরিবেশে নিজেদের মেলে ধরার সুযোগ পায়। আর সেখানে এসে যদি ময়লা-আবর্জনা, মাদকাসক্ত ব্যক্তিদের উৎপাতসহ নানা রকম ঝামেলায় পড়তে হয়, তাহলে মানুষ সেখানে যাবে কীভাবে? সব বয়সী মানুষের কাছে পার্ক খুবই গুরুত্বপূর্ণ। অনেক পার্কে সকাল-বিকেল চলে শরীরচর্চা। ঢাকা শহরে পার্কগুলোর এমন বেহাল দশার পেছনে দায়ী কর্তৃপক্ষের উদাসীনতা। সুষ্ঠু নজরদারি থাকলে পার্কগুলোতে যেমন মাদকাসক্ত ব্যক্তিদের আনাগোনা থাকবে না, তেমনি থাকবে পরিষ্কার-পরিচ্ছন্ন। ঢাকা শহরে সবুজের শেষ সমারোহ এই পার্কে এসে সবাই যাতে নিরিবিলি পরিবেশ পায়, সে জন্য কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ নেওয়া দরকার।সাধন সরকার শিক্ষার্থী, মাস্টার্স, ভূগোল ও পরিবেশ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।যাত্রাবাড়ী-গুলিস্তানফ্লাইওভার হোক, এটা আমরা সবাই চাই। কিন্তু এ জন্য যদি মাসের পর মাস ভাঙাচোরা রাস্তা ও অসহনীয় যানজট সইতে হয়, তাহলে আমরা কোথায় যাব। ঈদের আগে যোগাযোগমন্ত্রী কয়েক দিন রাস্তার দুর্দশা স্বচক্ষে দেখে তাৎক্ষণিক আদেশ দিয়ে কিছুটা উপকার করেছেন। সে জন্য ধন্যবাদ। কিন্তু দুই সপ্তাহ না যেতেই আবার রাস্তা ভেঙেচুরে গেছে।এই রাস্তা দিয়ে যাত্রাবাড়ী, দয়াগঞ্জ, গেন্ডারিয়া, সূত্রাপুর, নারিন্দা, ওয়ারী প্রভৃতি এলাকার অন্তত লাখ খানেক মানুষ প্রতিদিন যাতায়াত করে। তাদের জন্য এটাই একমাত্র পথ। তা ছাড়া চট্টগ্রাম, কুমিল্লা, নারায়ণগঞ্জ থেকেও প্রতিদিন হাজার হাজার মানুষকে এই পথেই যাতায়াত করতে হয়। তাই অবিলম্বে রাস্তার সংস্কার করা হোক। জোড়াতালি দিয়ে কাজ হবে না। অন্তত ইট-পাথর ও বিটুমিন দিয়ে মোটামুটি চলাচলের মতো ব্যবস্থা করা হোক। সায়েদাবাদ থেকে কিছু গাড়ি বিশ্বরোডের দিকে ঘুরিয়ে দিলেও আপাতত উপকার পাওয়া যাবে।কাইয়ুম ওয়ারী, ঢাকা।