চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটওভারব্রিজতিলোত্তমা ঢাকা শহরের সর্বত্রই চোখে পড়ে করুণ দশা। কপালের লিখন নিত্যদিনের যানজট, সড়ক খোঁড়াখুঁড়ি, ফুটপাত দখল—সব মিলিয়ে স্বাভাবিক চলাফেরা দুঃসহ হয়ে পড়েছে। যতই দিন যাচ্ছে ততই মানুষ বাড়ছে। পাল্লা দিয়ে সমস্যা আরও বাড়ছে। রাস্তায় বেরোলেই নানা কারণে নাস্তানাবুদ হতে হয়।এই শহরের ফুটওভারব্রিজের নোংরা আবর্জনা পরিষ্কার করা হয় বলে মনে হয় না। আর এগুলো পরিষ্কার করার কোনো বিধান আছে কি না, কে জানে! হকারদের দখল উপরন্তু রাতে ভাসমান মানুষের বসবাস সেই সুবাদে মলমূত্র, কফ—এসব পরিত্যাগের কারণে ফুটওভারব্রিজ পারাপারে পথচারীদের ঊর্ধ্বমুখে ছুটতে হয়। নাক ছিটকাতে হয়। কর্তৃপক্ষের প্রতি বিশেষ অনুরোধ, শহরের ফুটওভারব্রিজগুলো হকার ও ভাসমান মানুষের দখলমুক্ত ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন করার ব্যবস্থা করে পথচারীদের নির্বিঘ্নে চলাচলে নাগরিক অধিকার সমুন্নত রাখুন। দিলীপ কর্মকার রায়পুরা, নরসিংদী।মেডিকেলে ভর্তি পরীক্ষাবর্তমানে মেডিকেল ভর্তির ক্ষেত্রে ‘পরীক্ষা পদ্ধতি’ বাতিল করে জিপিএর ভিত্তিতে ভর্তির বিষয় চূড়ান্ত করা হয়েছে, যা সম্পূর্ণরূপে সঠিক বলে মনে হয় না। তার কিছু কারণ তুলে ধরতে চাই।(১) আমাদের দেশের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পদ্ধতি SAT, CAT, GRE, GMAT, IELTS পদ্ধতিগুলোর মতো নয়, যাতে করে কোনো ছাত্র উভয় ক্ষেত্রে জিপিএ-৫ পেলেই সর্বোচ্চ মানের ছাত্রছাত্রী। কারণ, অনেক জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নিজের পছন্দমতো বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পর্যন্ত সুযোগ পায় না।(২) এসএসসি ও এইচএসসি পরীক্ষা পদ্ধতি এমন যে অনেক অধ্যায় না পড়েও ভালো ফল করা যায়। যদিও বর্তমানে সৃজনশীল পদ্ধতি চালু হয়েছে, তবে তা সামগ্রিকভাবে নয়। আর সৃজনশীল পদ্ধতিটি অনেক ভালো পদ্ধতি হওয়া সত্ত্বেও আমাদের দেশে এর যথাযথ প্রয়োগ হচ্ছে না। এর কারণ, প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা। আর এর ফলে শিক্ষার্থীরা কোচিং সেন্টারের দিকে ঝুঁকছে। আর যারা বিত্তবান তারা তো প্রতিটি বিষয়ের জন্য গৃহশিক্ষক রাখে।(৩) কয়েক বছর আগেও বুয়েটে ভর্তির ক্ষেত্রে জিপিএ পদ্ধতি প্রয়োগের কথা উঠেছিল। তখন সেখানকার শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ এর বিপক্ষে লিখেছিলেন।(৪) পৃথিবীর বড় বড় দেশেও কোচিং সেন্টার রয়েছে। আমাদের দেশের কোচিং সেন্টারগুলো প্রশ্ন ফাঁস, দুর্নীতি, বেশি পরিমাণে টাকা নিয়ে কোচিং করিয়ে থাকে। তবে কোচিং সেন্টারের যে শুধু নেগেটিভ সাইড আছে তা নয়, এর পজিটিভ সাইডও আছে। এইচএসসির যে কোর্স দুই বছরে একজন শিক্ষার্থী পড়াশোনা করে পরীক্ষা দেয়, যেখানে কোচিংয়ে গেলে একজন শিক্ষার্থী দুই থেকে তিন মাসের মধ্যে অনেক কিছু পড়ে এবং এতে কেউ ক্ষতিগ্রস্ত হয় বলে মনে হয় না (এখানে কোচিং সেন্টারের গুণগান গাওয়া হচ্ছে না)। আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এমনই (বিশেষ করে এসএসসি ও এইচএসসি) যে এইচএসসি পাসের পর বুয়েটে পড়তে হলে তাকে কোচিংয়ে যেতে হবে। কোচিং ছাড়া বুয়েটে সুযোগ পাওয়া প্রায় অসম্ভব। মেডিকেলে ভর্তির ক্ষেত্রেও একই বিষয়। কিন্তু এতে করে ছাত্রছাত্রীরা এইচএসসি পরীক্ষার সময় যত পড়ে, ভর্তি পরীক্ষার সময় তার কয়েক হাজার গুণ বেশি পড়ে এবং অবশ্যই তাকে ভালোভাবে বিষয়গুলো আয়ত্ত করতে হয়। তাই ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি ছাড়া একজন শিক্ষার্থীকে যথাযথভাবে যাচাই করা কঠিন।(৫) যে শিক্ষার্থী এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পায়, সে অবশ্যই ভালো শিক্ষার্থী এবং ভর্তি পরীক্ষায়ও ভালো করবে। তাই তার ভর্তি পরীক্ষা দিতে সমস্যা থাকার কথা নয়। আর শেষ কথা হলো, ভর্তি পরীক্ষার মাধ্যমে কেউ সুযোগ না পেলে তার আক্ষেপ থাকে না।তাই আশা করব মেডিকেলে ভর্তির ক্ষেত্রে ‘পরীক্ষা পদ্ধতি’ বহাল থাকবে।মো. নাসিম রহমানরংপুর।