চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি শুরুর বয়সবর্তমান শিক্ষাব্যবস্থায় শত প্রতিকূলতার মধ্যে একজন শিক্ষার্থী তাঁর শিক্ষাজীবন সমাপ্ত করেন। হাজারও সমস্যা, রাজনৈতিক বিশৃঙ্খলা, দারিদ্র্য—এসব নানা কারণে একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন শেষ করতে বয়স হয়ে যায় ২৭ থেকে ২৮ বছর। কিন্তু বাংলাদেশে চাকরিবিধি অনুযায়ী একজন চাকরিপ্রার্থী ৩০ বছর পর্যন্ত আবেদন করার সুযোগ পান। এই অল্প সময়ের মধ্যে চাকরি নিশ্চিত করা খুবই কঠিন।আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের কিছু দেশে চাকরিতে প্রবেশের বয়সসীমা হচ্ছে ৩৫ বছর। কিন্তু পরিতাপের বিষয় হচ্ছে, বিভিন্ন পত্রপত্রিকায় এ বিষয়ে প্রচুর লেখালেখির পরও আমরা এ ব্যাপারে সরকারের তরফ থেকে কোনো সাড়া পাচ্ছি না। কয়েক মাস আগে জাতীয় সংসদের স্পিকারও প্রস্তাব করেছেন চাকরিপ্রার্থীদের বয়স ৩৫ বছর করার জন্য। তাঁর এ প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। এখন প্রধানমন্ত্রী বিষয়টি গুরুত্বের সঙ্গে ভেবে দেখবেন—এই প্রত্যাশা করছি।মো. মতিউর রহমানগেন্ডারিয়া, ঢাকা।বসবাসের অযোগ্য ঢাকাসম্প্রতি যুক্তরাজ্যের সাপ্তাহিক ইকোনমিস্ট পত্রিকার ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট বিশ্বের মোট ১৪০টি শহরের বসবাসযোগ্যতার একটি তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় পৃথিবীর সবচেয়ে বসবাসের অযোগ্য শহর হিসেবে ঢাকা শীর্ষস্থানে অর্থাৎ ১৪০ নম্বরে আছে। এ তালিকায় গত বছর ঢাকার অবস্থান ছিল ১৩৯। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা-সুবিধা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামো—এই পাঁচ বিষয়ের মোট ৩০টি বিবেচনার ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়।ঢাকা শহরের মানুষকে প্রতিদিন নানা সমস্যার মধ্য দিয়ে জীবন যাপন করতে হচ্ছে। বাতাসে সিসা, খাদ্যে ভেজাল, পানি-গ্যাস-বিদ্যুতের সংকটের সমস্যা বহুদিন ধরে চলে আসছে। গণপরিবহন বলতে যা বোঝায় তা ঢাকায় নেই। উচ্চ খরচে চিকিৎসাসেবা পাওয়া গেলেও তার মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। গড়ে তোলা হয়েছে অপরিকল্পিত ঝুঁকিপূর্ণ ভবন। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতায় পড়তে হয় নগরবাসীকে। যানজটে পড়ে আটকে থাকতে হয় শিক্ষার্থী ও কর্মজীবীদের। খেলার মাঠ, পার্কগুলো দখল হয়ে যাচ্ছে। চুরি, ডাকাতি, গুম, হত্যার ঘটনায় নগরবাসী উদ্বিগ্ন। সবকিছু ঢাকাকেন্দ্রিক হওয়ায় ঢাকার জনসংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জীবনযাপনের নানা ক্ষেত্রে আছে পদে পদে দুর্নীতি, অনিয়ম ও অব্যবস্থাপনা। সর্বোপরি রাজনৈতিক অস্থিতিশীলতায় নগরবাসীকে ভুগতে হচ্ছে নানাভাবে। সমস্যাসংকুল এ শহরে সমস্যা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। কেন সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে না, প্রশ্ন জাগে। সবকিছু ঢাকাকেন্দ্রিক কেন? কর্তৃপক্ষের সাক্ষী গোপালের মতো বসে না থেকে সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া দরকার। দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে থানা ও জেলা শহরগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানো হলে ঢাকামুখী মানুষের চাপ কমবে। দুর্নীতি-অনিয়ম রোধে আইনকানুনের সুষ্ঠু প্রয়োগ দরকার। এ ব্যাপারে দেশের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, ভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়।