চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের হস্তক্ষেপ২৪ আগস্ট প্রথম আলোয় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস ‘আজ একটা কালো দিন’ লেখাটি পড়ে এ লেখার প্রয়াস। গ্রামীণ ব্যাংকের ৯৭ শতাংশ মালিকানা দরিদ্র নারীদের আর সরকারের মালিকানা মাত্র ৩ শতাংশ। ড. মুহাম্মদ ইউনূসের বহু শ্রম-ঘামে দাঁড় করানো তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের ক্ষুদ্রঋণ আজ সমগ্র বিশ্বে অনুকরণীয়। তবু সরকারের বিভিন্ন হস্তক্ষেপে গ্রামীণ ব্যাংক তার স্বকীয়তা হারিয়ে ফেলছে। সম্প্রতি গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপেরই প্রমাণ। যেহেতু সরকারি নিয়োগ সেহেতু ব্যবস্থাপনা পরিচালকের ওপর সরকারি নিয়ন্ত্রণ থাকবেই, এভাবে গ্রামীণ ব্যাংক সরকারের অধীন। কিন্তু সরকার বলছে, ‘আমরা গ্রামীণ ব্যাংক দখল করিনি, করতে যাচ্ছিও না।’ সরকারের কালো ছায়া শুভ হতে পারে না। আমরা চাই গ্রামীণ ব্যাংক একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠানে পরিণত হোক। গ্রামীণ ব্যাংক পরিচালিত হোক তার নিজস্ব গতিতে।মাহবুবুর রহমানশিক্ষার্থী, নোয়াখালী সরকারি কলেজ।সড়ক মেরামতব্রহ্মপুত্র নদ দ্বারা কুড়িগ্রাম জেলা শহর থেকে বিচ্ছিন্ন দুটি উপজেলা রৌমারী ও রাজীবপুর। কেবল প্রশাসনিক কাজ ছাড়া জেলার সঙ্গে আমাদের এ দুই উপজেলাবাসীর তেমন কোনো যোগাযোগ নেই। ফলে শিক্ষা, চিকিৎসা, চাকরি, ব্যবসা-বাণিজ্যের জন্য ঢাকা অঞ্চলের সঙ্গেই বেশি যোগাযোগ করতে হয়। আর দুই উপজেলার আমরা প্রায় পৌনে চার লাখ মানুষের ঢাকায় আসার একমাত্র সড়কপথ রৌমারী-ঢাকা ডিসি সড়কটি।কিন্তু গত জুলাই মাসের বন্যায় রৌমারীর কর্তিমারী বাজার থেকে ২০০ গজ দক্ষিণে রৌমারী-ঢাকা এই একমাত্র ডিসি সড়কটি গভীরভাবে ভেঙে যায়। ফলে ওই উপজেলার প্রায় আড়াই লাখ মানুষ ঢাকাসহ অন্যান্য অঞ্চলে যাওয়া-আসার পথে চরম দুর্ভোগ পোহাচ্ছি। গুনতে হচ্ছে বাড়তি ভাড়াও। এদিকে রৌমারী সদর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে সায়েদাবাদ নামক স্থানে অস্থায়ী বাস স্টেশন করাতে জনদুর্ভোগ আরও চরমে উঠেছে।দুঃখের বিষয় দুই মাস হয়ে গেল, স্থানীয় প্রশাসনসহ সরকারের কোনো নজর পড়েনি।নূর মোহাম্মদরৌমারী, কুড়িগ্রাম