চি ঠি প ত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলা মাথায় তেল আমি এক নিম্নবিত্ত পরিবারের ছেলে। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী এক হতভাগা বেকার। সরকারি চাকরিজীবীদের বয়স বৃদ্ধি করা হলো কিন্তু আমার মতো হতভাগা বেকারদের সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা বৃদ্ধি করা হলো না। এ বিষয়ে জাতীয় সংসদে কথা উঠলেও তা এখন পর্যন্ত কার্যকর হয়নি এবং অতি দ্রুত কার্যকর না হওয়াটা নিম্নবিত্ত পরিবারের মাথায় তেল না থাকার মতো। আজ যাঁরা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বের হচ্ছেন, তাঁদের স্নাতকোত্তর শেষ করতে সময় লাগে চার থেকে পাঁচ বছর আর আমাদের মতো নিম্নবিত্ত অসচ্ছল পরিবারের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সময় লাগে আট থেকে নয় বছর। বিধায়, প্রার্থনা এই যে উল্লিখিত বিষয় বিবেচনা করে চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি করলে আমরা কৃতজ্ঞ থাকব। বিজন কুমার ভৌমিক মিরপুর, ঢাকা।