চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি-বাণিজ্যসরকার এ বছর হঠাৎ করে মেডিকেলে ভর্তি পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল এ কারণে যে, এতে নাকি কোচিং-বাণিজ্য বন্ধ হবে এবং কোচিং বাবদ যে বড় অঙ্কের টাকা ব্যয় হয়, তা থেকে অভিভাবকদের মুক্তি মিলবে। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যখন ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে অভিভাবকদের পকেট কাটার পরিস্থিতি করে, তখন অসহায়ভাবে তাকিয়ে থাকা ছাড়া বোধ হয় আমাদের কিছু করার থাকে না। আমার লেখার প্রসঙ্গ রাজশাহী বিশ্ববিদ্যালয়কে নিয়ে। আগামী ৬ থেকে ৯ অক্টোবর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। এই পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় টাকা উপার্জনের যে অভাবনীয় পদ্ধতি বের করেছে, তাতে চমৎকৃত না হয়ে উপায় নেই। চলুন, দেখা যাক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের অধীনে অনেক বিষয় থাকে। ‘ক’ ইউনিটের অধীনে থাকে বিজ্ঞান, জীববিজ্ঞান, ফার্মেসি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের বিষয়সমূহ ও অন্যান্য কিছু বিষয়। ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন আবেদনকারীকে সর্বমোট ব্যয় করতে হবে ৩৫০ টাকা (পরীক্ষার ফি ৩০০ টাকা, অনলাইন সার্ভিস ফি ৩০ টাকা, ব্যাংকের সার্ভিস চার্জ ২০ টাকা)। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটে যে বিষয়গুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় সে বিষয়গুলো ভাগ করেছে ছয়টি ইউনিটে। ৩৫০ টাকা খরচ করে যেখানে একজন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারছে, ঠিক সেই বিষয়গুলোর ভর্তি পরীক্ষা দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে খরচ করতে হবে দুই হাজার ২৫৫ টাকা। (ইউনিট সি-১ ৩৩০ টাকা, সি-২ ৪৪০ টাকা, এফ-১ ২৭৫ টাকা, এফ-২ ৩৩০ টাকা, জি-৪৪০ টাকা, এইচ-৪৪০ টাকা)।টেলিটকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন বাবদ এ খরচ দাঁড়াবে দুই হাজার ৩০০ টাকার বেশি। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য একজন শিক্ষার্থীকে ব্যয় করতে হচ্ছে অতিরিক্ত দুই হাজার টাকা।বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো এখন উচ্চমধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানদের পড়ালেখার স্থান। আমরা কি সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকেও সে দিকে নিয়ে যাচ্ছি? উচ্চশিক্ষার স্থানগুলো কি ধীরে ধীরে সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে? এটাই সত্য যে সব জায়গায় এখন বাণিজ্যটাই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সরকারি বিশ্ববিদ্যালয়গুলোও যখন বাণিজ্যটাকেই তাদের ধ্যান-জ্ঞান করে ফেলে, তখন সাধারণ মানুষেরা তাঁদের সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। এই দীর্ঘ নিঃশ্বাসগুলো কবে যে আমাদের কুম্ভকর্ণ প্রশাসনের কানে পৌঁছাবে?গিয়াস উদ্দিন আনসারীআইবিবিএল, রাজশাহী।