চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনের প্রয়োগকথায় আছে ‘বজ্র আঁটুনি ফসকা গেরো’। আমাদের দেশের প্রেক্ষাপটে প্রবাদ বাক্যটির যথার্থতা রয়েছে। আমাদের দেশের সংবিধান ব্রিটেনের মতো অলিখিত নয়। আমাদের অত্যন্ত সুন্দর, সুস্পষ্ট ও লিখিত সংবিধান তথা আইনকানুন রয়েছে। অথচ আমাদের দেশের জনগণ সেই আইনকানুন মানতে নারাজ। না, আমাদের জনগণ না, আমাদের সরকারই আইনকানুন মানাতে নারাজ।২৮ আগস্টের প্রথম আলোয় দেখলাম জনবহুল স্থানে ধূমপানের শাস্তি ৫০ টাকা থেকে উন্নীত করে ১০০ টাকা করা হয়েছে। গতবারের মতো এবারও আইন করাটাকে সাধুবাদ জানাই। তবে এর প্রয়োগ নিয়ে শুধু আমি না, আমার ধারণা অধিকাংশ লোকজনই সন্ধিহান। কেননা, যখন এ আইন প্রথম করা হলো, তখন কিছুটা আলোচিত হলেও এখন হয়তো অনেকেরই মনে নেই। এর কারণ হলো, আইন প্রয়োগের অভাব। যার ফলে জনবহুল স্থানে শুধু ধূমপান নয়, আরও অনেক ছোটবড় অপরাধ সবার কাছে সাধারণ কোনো বিষয়। অফিসে অফিসে চাঁদা, ঘুষ এখন ওপেন সিক্রেট।তাই সরকারের কাছে আকুল আবেদন, আইন করার পাশাপাশি আইন মানতে সবাইকে বাধ্য করার ব্যবস্থা করুন। আমরা আইন না, আইনের প্রয়োগ দেখতে চাই। যা দেশ ও দশ—সবার জন্যই মঙ্গলকর।মো. আনোয়ারুল ইসলামশিক্ষার্থী, গণিত বিভাগ,রাজশাহী কলেজ।