চি ঠি প ত্র
প্রধানমন্ত্রীর প্রতিগাজীপুর জেলার ভবানীপুরে অত্যন্ত মনোরম পরিবেশে স্থানীয় জনগণ ২০০৩ সালে মুক্তিযোদ্ধা কলেজটি প্রতিষ্ঠা করে। বর্তমানে কলেজটিতে উচ্চমাধ্যমিক শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রী পড়ানো হয়। এইচএসসি পরীক্ষার ফলও বেশ ভালো। ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৭০০। ইতিমধ্যে কলেজটি এমপিওভুক্ত হয়েছে। কলেজ গভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ মো. রহমত আলী। শুনেছি, চলতি অর্থবছরে কিছুসংখ্যক কলেজ সরকারীকরণ করা হবে। সে লক্ষ্যে স্বাধীনতাসংগ্রামে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে প্রতিষ্ঠিত মুক্তিযোদ্ধা কলেজকে সরকারীকরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছি। আবুল হাশেমভারপ্রাপ্ত অধ্যক্ষমুক্তিযোদ্ধা কলেজ, গাজীপুর। বিএসসিউচ্চমাধ্যমিক পাসের পর দীর্ঘ জীবনের সফলতা লাভের আশায় শিক্ষার্থীরা অবতীর্ণ হন ভর্তিযুদ্ধে। অনেকে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে চান। একাডেমিতে প্রবেশের পর কোনো ক্যাডেটকে বাড়তি আয় করার (যেমন: টিউশনি, পার্টটাইম জব ইত্যাদি) সুযোগ দেওয়া হয় না অথবা সেই সুযোগ থাকে না, অনেক দরিদ্র বাবা-মা তাঁদের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে সন্তানের পড়াশোনার সুযোগ করে দেন। কিন্তু পরিতাপের বিষয়, ক্যারিয়ারের শুরুতে প্রতারণার শিকার হন অনেক ক্যাডেট। বিশেষত, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) এই ক্যাডেটদের কঠিন কতগুলো শর্ত দিয়ে পাঁচ-ছয় বছর বা এর বেশি সময়ের জন্য চুক্তিবদ্ধ করে। পড়া শেষে চাকরির জন্য কিছুটা দিগ্ভ্রান্ত এই ক্যাডেটদের অনেকে না বুঝেই চুক্তিবদ্ধ হয়ে একদম ফেঁসে যান। প্রথমত, চুক্তিবদ্ধ হওয়ার কারণে তাঁদের মর্যাদাকে এত বেশি খাটো করে দেখা হয় যে হতাশা ছাড়া অন্য কোনো স্বপ্ন এই কর্মকর্তাদের থাকে না। একই ব্যাচের কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রেও বৈষম্য করা হয়। প্রশ্ন হলো, এক প্রতিষ্ঠানে একই ব্যাচের দুজন কর্মকর্তাকে দুভাবে দেখা বিএসসি কর্তৃপক্ষের কোন দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে?এসব অনিয়ম ও বৈষম্য মানসিকভাবে বিপর্যস্ত করে তুলছে নবীন কর্মকর্তাদের জীবনকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ, বেতন ও পদোন্নতির ক্ষেত্রে এই বৈষম্য দূর করুন। বিএসসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে আবেদন, নবীন মেরিন ক্যাডেটদের চাকরিতে প্রবেশের সময় যে কঠিন শর্তগুলো কার্যকর রয়েছে, সেগুলো শিথিল করা হোক। সোহেল আহমেদঢাকা।