চি ঠি প ত্র
পূর্ণাঙ্গ টিভি স্টেশনবিভাগীয় শহর রাজশাহীর উন্নয়নে সরকারি-বেসরকারি অবহেলা যেন সাধারণ নিয়ম। অবকাঠামোগত উন্নয়ন বা শিল্পায়ন তো পুরোপুরি সাফল্যের মুখ দেখে না। যোগ্য জনপ্রতিনিধির অভাব, সরকারি অবহেলাসহ বিভিন্ন কারণে রাজশাহী টিভি স্টেশনের এখন বেহাল অবস্থা। বেশ কয়েক বছর আগে স্থাপিত এই প্রতিষ্ঠানটির অবস্থা অত্যন্ত করুণ। এর কোনো কর্মচাঞ্চল্য নেই, নেই কোনো আউটডোর বা আকর্ষণীয় নাটক বা অনুষ্ঠান। যেন একটি পরিত্যক্ত ভবন দাঁড়িয়ে আছে। রাজশাহী শহর সাংস্কৃতিক দিক দিয়ে উল্লেখযোগ্য অবদান রেখে আসছে। প্রয়োজনীয় ব্যবস্থা ও সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে আউটডোর অনুষ্ঠান, প্রতিবেদন, নাটক ও তথ্যচিত্র নির্মাণ এবং সম্প্রচার করলে এই কেন্দ্রটিকে মনোরম চ্যানেলে পরিণত করা সম্ভব। রাজশাহীর নাট্যকর্মীরা সুযোগ পেলে ভালো কিছু করতে সক্ষম, যা এই শহরের সাংস্কৃতিক পরিমণ্ডলকে আরও গতিশীল করবে। তা ছাড়া পদ্মা নদী ঘেরা রাজশাহীর নয়নাভিরাম সৌন্দর্য সবাইকে বিমোহিত করে রেখেছে। রাজশাহীর সার্বিক উন্নয়নে টেলিভিশন স্টেশনকে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার কোনো বিকল্প নেই।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।