চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়আমাদের ক্লাসমেটরা পড়ালেখা শেষ করে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছে, সেখানে আমাদের সাত বছর হতে চললেও অনার্স পরীক্ষা শেষ করতে পারিনি। অর্থাৎ চার বছরের সম্মান কোর্স সাত বছরেও শেষ করা সম্ভব হয় না। আমরা এবার যারা চতুর্থ বর্ষ (সম্মান) পরীক্ষা দেব, আজও তাদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়নি। তারপর ফলাফল প্রকাশে আরও ছয় থেকে সাত মাস সময় যাবে। এভাবে আমাদের ছাত্রজীবন আর দীর্ঘায়িত করবেন না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর কালবিলম্ব না করে অতি সত্বর চতুর্থ বর্ষের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা নিন এবং ফলাফল অবশ্যই ছয় মাসের মধ্যেই প্রকাশ করার ব্যবস্থা নিন। চতুর্থ বর্ষের আগে কেনই বা প্রথম বর্ষের পরীক্ষা নেওয়া হচ্ছে? আবদুর রাজ্জাকরাজশাহী কলেজ, রাজশাহী।চিড়িয়াখানায় প্রতারণাআমি গত ২৪ আগস্ট আমার স্ত্রী, দুই সন্তান ও দুই ভাগিনাকে নিয়ে চিড়িয়াখানা পরিদর্শন করে হাতিতে চড়ার স্থানের কাছে একটি দোকানে তেহারি খাওয়ার জন্য যাই। আমাদের আগে বলা হয় প্রতি প্লেট তেহারি ৬০ টাকা। তা হলে আমাদের খাবারের বিল আসার কথা ৩৬০ টাকা। কিন্তু বিল রাখা হয় ৯৫০ টাকা। এ ব্যাপারে দোকানের মালিককে বললে মালিক আমার ওপর চড়াও হন এবং আমার গায়ে হাত তুলতে আসেন, আমার কাছে পরিমাণমতো টাকা না থাকায় তিনি আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে আমাকে আমার মোবাইলের সিম ফেরত দেন। আশপাশের দোকানের মালিকও ওই মালিককে সঙ্গ দেন। আমার মতো আরও অনেকে এ সমস্যায় পড়ে। এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. নাজিম হোসেনতাজমহল, হাজারীবাগ, ঢাকা।