চি ঠি প ত্র
ডিজিটালের নামেআমি ডিজিটাল শব্দটির প্রতি পূর্ণ আস্থা রেখে বলতে চাই, আমরা ডিজিটালের আক্ষরিক অর্থ না বুঝতে পারলেও এর মানে যে আধুনিক একটা প্রযুক্তিগত পরিবর্তন, আর তার কারণে মানুষের সুযোগ-সুবিধার পরিবর্তন ঘটে, তা এত দিনে আমরা বুঝে গেছি। এমনকি ডিজিটাল শব্দের মানে আমরা সবকিছুতেই রঙের চাকচিক্য, বাহারি ঢঙের স্বয়ংক্রিয় মেশিনের উপযোগিতা বৃদ্ধি এবং জীবনযাত্রায় স্বাচ্ছন্দ্য বৃদ্ধিকেই ইঙ্গিত করে থাকি। আর এই স্বয়ংক্রিয়তার প্রভাব যেন আমাদের আচার-আচরণ, আর মানবিক মূল্যবোধকেও অনেক ক্ষেত্রে প্রভাবিত করছে। ভালোবাসতেও আজ মানুষ ভয় পায়। কারণ, ভালোবাসা তারই ক্ষতির কারণ হতে পারে। ভালোবাসার মতো পবিত্র সম্পর্কেও ঠাঁই করে নিয়েছে স্বার্থপরতা। আজ আমরা এতটাই ডিজিটাল হতে বসেছি যে নিজের স্বার্থসিদ্ধির আশায় মানবিক মূল্যবোধের অবক্ষয় ঘটাতে আমরা একটুও কার্পণ্য করি না।আমাদের দেশের একজন বিদ্যার্থী যে আশায় বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, আর প্রবেশের পরেই রাজনৈতিক প্রশ্রয়ে অনৈতিক সুবিধা লাভের আশা আর ক্ষমতা কুক্ষিগত করার বাসনা পাঠ্যপুস্তকের বদলে আমাদের হাতে জায়গা করে নেয় দেশি-বিদেশি অস্ত্র। সেই অস্ত্রের আঘাতে সহপাঠী অপর বিদ্যার্থীকে নির্মমভাবে রক্তাক্ত বা পদদলিত করতেও আমাদের বিবেককে তাড়িত করে না।একজন চিকিৎসক। যিনি মানবসেবার মহান ব্রতকে লালন করে চিকিৎসক হন। তিনিও তাঁর সেবার আদর্শকে জলাঞ্জলি দিয়ে ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য বেছে নিচ্ছেন রাজনৈতিক দাসত্ব। আর সেই ক্ষমতার আঁকড়ে ধরার কাজে বাধাদানকারী অপর মানবসেবার সারথি অন্য চিকিৎসককে নৃশংসভাবে হত্যার পরিকল্পনা করতেও আমাদের বাধে না।ব্যাংক কর্মকর্তা, যাঁর উপযুক্ত শর্ত সাপেক্ষে ঋণ পাওয়ার কথা। নিজ স্বার্থসিদ্ধির আশায় নিয়মনীতির তোয়াক্কা না করে একজন অসাধু ব্যক্তির হাতে ব্যাংকের ঋণ তুলে দিয়ে দায়িত্ব পাওয়া কর্তাব্যক্তির দায়িত্বহীনতা আর দুর্নীতির বিরল দৃষ্টান্ত স্থাপন করতেও আমরা পিছিয়ে নেই। আমাদের সামাজিক আইনে পৈতৃক সম্পত্তি সন্তানদের মধ্যে ওয়ারিশ অনুযায়ী সমানভাবে পাওয়ার সুষ্ঠু বিধান রয়েছে। কিন্তু আইন থাকা সত্ত্বে বেশি লাভের আশায় দলিলের জালিয়াতি কিংবা রক্তের সম্পর্কের ভাইদের নামে মিথ্যা মামলা ঠুকে দিয়ে হয়রানি করা বা পেশিশক্তির সহায়তা নিয়ে সহোদরকে নানাভাবে অপদস্ত করতেও আমাদের কষ্ট লাগে না।ফলে সামাজিক পর্যায়ে সৃষ্টি হচ্ছে পারিবারিক কলহ। রক্তের সম্পর্কের মধ্যে ঘটছে সম্পর্কের পূর্ণ অবনতি, যা অনেক ক্ষেত্রে হত্যাকাণ্ডে পর্যন্ত রূপ নিচ্ছে। আর জাতীয় ও রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতা দখলের কারণে বাড়ছে সীমাহীন রাজনৈতিক সহিংসতা। শুধু গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন আজ আর গণতান্ত্রিক উপায়ে হচ্ছে না। পেশিশক্তি আর নিজস্ব ক্যাডার বাহিনীর অস্ত্রের আঘাতে প্রতিপক্ষকে নিবৃত্ত করার নামই তাদের কাছে ডিজিটাল রাজনীতি।কিন্তু এই বিকৃত ডিজিটাল অভিলাষ হয়তো আমাদের সাময়িক ভোগবিলাস আর ক্ষমতাকে কুক্ষিগত প্রয়াসকে সার্থক করবে। কিন্তু বিকৃত ডিজিটালের বিষ যখন ছড়াবে, তখন তার নষ্টামি চরিত্র ঠিকই শুরু করবে। আর যখন শুরু করবে, তখন এর ভয়াবহ পরিণাম সবাইকেই ভোগ করতে হবে। এর প্রাথমিক প্রমাণ হলো, এখন মানুষের মধ্যে ভোগ-বিলাসিতা, ফ্যাশন সচেতনতা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানুষে মানুষে বৈরিতা।কিন্তু আমরা ডিজিটালের নামে এই বিকৃত পরিবর্তন চাই না, আমরা চাই প্রকৃত দেশপ্রেমিকেরা দেশের যেকোনো সমস্যায় ঐক্যবদ্ধ হবেন। স্বপ্ন দেখি সেই দিনটির, যেদিন স্বার্থের কারণে পারিবারিক কলহ সৃষ্টি হবে না, যেদিন ক্ষমতা দখলের নামে প্রতিহিংসার রাজনীতি করবে না, যেদিন সত্য-সুন্দর-ন্যায়ের আদর্শে দেশ গড়ার প্রেরণায় উজ্জীবিত মানুষের ভ্রাতৃত্ববোধে জাগ্রত হবে বাংলার প্রতিটি মানুষ।সুমিত বণিকউন্নয়নকর্মী, জগন্নাথপুর, সুনামগঞ্জ।[email protected]কলেজটিকে বাঁচানঅর্থনৈতিকভাবে দুর্বল ও অনগ্রসর এলাকা হওয়া সত্ত্বেও গাইবান্ধা জেলা শিক্ষা-সংস্কৃতিতে অনেক জেলার চেয়ে এগিয়ে রয়েছে। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজগুলোর মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গাইবান্ধা জেলার ছেলেমেয়েদের সরব উপস্থিতি তারই স্বাক্ষর বহন করে। সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আসন সংকটের কারণে ক্রমবর্ধমান ছাত্রছাত্রীদের ভর্তির চাহিদা পূরণে ব্যর্থ হওয়ায় এ ক্ষেত্রে বহু বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের শিক্ষিত, দক্ষ জনশক্তি রূপে গঠনে বিরাট ভূমিকা পালন করছে। কিন্তু কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠীবিশেষের দুর্নীতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি বিনষ্ট এবং কোনো কোনো ক্ষেত্রে অস্তিত্ব বিপন্ন করে তুলছে। দেশের বহু স্কুল ও কলেজে প্রতিষ্ঠানপ্রধান আর সভাপতির পারস্পরিক দ্বন্দ্বে পড়ে নিরীহ-নিরপরাধ ছাত্রছাত্রীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। নির্দোষ সহজ-সরল ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়টি বিবেচনা করে শিক্ষকদের মাসের পর মাস বিনা বেতনে প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম চালিয়ে যেতে হয়। এমনই একটি দুর্ভাগা শিক্ষাপ্রতিষ্ঠান জয়েনপুর আদর্শ কলেজ। গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে সাদুল্যাপুর উপজেলায় কলেজটি অবস্থিত। এর আগে পর পর দুবার কলেজটি গাইবান্ধা জেলায় শ্রেষ্ঠ কলেজ হিসেবে স্বীকৃতি পেয়েছিল। সুন্দর সেই কলেজটি আজ ঝিমিয়ে পড়েছে। কারণ, দীর্ঘ আট মাস ধরে শিক্ষকেরা বিনা বেতনে পরিশ্রম করে করে ক্লান্ত হয়ে পড়েছেন।কলেজটির অধ্যক্ষের সঙ্গে সভাপতি গাইবান্ধা-৩ আসনের বর্তমান সাংসদের বিরোধের বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। ফলে দীর্ঘদিন বেতন বন্ধ থাকায় শিক্ষকেরা আজ ঋণের ভারে জর্জরিত। অভাবের তাড়নায় নিজ নিজ পরিবারের ভরণপোষণ কঠিন থেকে কঠিনতর হয়ে পড়েছে।বর্তমান সরকারের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আকুল আবেদন, জয়েনপুর আদর্শ কলেজের চলমান ঘটনাবলি একটি নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়া ও কলেজের স্বার্থ রক্ষার্থে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার দৃঢ় পদক্ষেপ কমনা করছি।আবদুল মাজেদমুন্সীপাড়া, গাইবান্ধা।আইসিটিডিজিটাল বাংলাদেশের রূপ বাস্তবায়নের একটি পদক্ষেপ হিসেবে বর্তমান সরকার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের জন্য চালু করে আইসিটি কোর্স। দেশের গুরুত্বপূর্ণ ১০টি কলেজে পাইলট প্রকল্প হিসেবে এর যাত্রা শুরু। প্রকল্পটির উদ্দেশ্য, বিশ্ববিদ্যালয়ের উচ্চ ডিগ্রি গ্রহণ করেও কেউ যেন প্রযুক্তিগত জ্ঞানের অভাবে তীব্র প্রতিযোগিতামূলক চাকরির বাজারে পিছিয়ে না পড়ে। অনেক আশা নিয়ে এই কোর্সে ভর্তি হই। ২০০৮ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সঙ্গে আইসিটি কোর্সের লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশ নিই। ২০১১ সালের ডিসেম্বরে মাস্টার্সের ফলাফল প্রকাশিত হলেও আইসিটির ফলাফল জানতে পারি ২০১২ সালের ফেব্রুয়ারিতে। এরপর দীর্ঘ প্রায় সাত মাস কেটে গেলেও আইসিটির সনদ এখন পর্যন্ত হাতে পাইনি। কলেজে কয়েক দফা যোগাযোগ করি এবং জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখনো আইসিটির সনদ আসেনি। উল্লেখ্য, এখন সব ধরনের চাকরিদাতাই কম্পিউটার বিষয়ের জ্ঞানকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। কিন্তু আমাদের সেই জ্ঞান থাকলেও তার কোনো সনদ না থাকায় তা প্রদর্শন করতে পারছি না। আইসিটি সনদ নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় গড়িমসি কেন করছে, তা আমরা সাধারণ শিক্ষার্থীরা বুঝতে পারছি না। এহেন প্রহসন থেকে আমাদের উদ্ধার করে দ্রুত আইসিটি সনদ বিতরণের ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।শেখ তৌহিদুর রহমান মো. শরিফুল ইসলামআইসিটি শিক্ষার্থী, রাজশাহী কলেজ। কীর্তিমানেরা কীর্তিহীনমৌলভীবাজারের জুড়ীতে ৪০ শতক জায়গায় জুড়ী হাইস্কুলটি আমার দাদা রামকুমার রায় পুরকায়স্থের জায়গায়। আমার কাছে রামকুমার পুরকায়স্থদের নামে বহু পুরোনো একটি পর্চা ছিল। এবারও সেই নামেই পর্চাটা। তাই ভাবলাম স্কুলটি অন্তত একবার নিজ চোখে দেখি, তাঁর নামে অনেক কিছু কাগজপত্রে থাকলেও বাস্তবে সব ভিন্ন নামে। এমনকি নিজ বাড়ির রাস্তাটির পর্চাও তাঁর নামে থাকা সত্ত্বেও বাস্তবে এটি তাঁর নামে নেই।বাজার, আখড়া থেকে শুরু করে মাজার—সবকিছুই তাঁর জায়গায় রয়েছে, কিন্তু কোনো নাম নেই। এবার জুড়ী স্কুলটি দেখতে গিয়ে একেবারে স্তম্ভিত, স্কুলটির প্রধান শিক্ষকের ঘরে যে প্রতিষ্ঠাতাদের নামফলক রয়েছে—তাতে প্রথম নামটি নদীয় দত্ত, তারপুর দু-চারজন মুসলিম ভদ্রলোকের নাম! ভাবলাম হয়তো স্কুলের তোরণে আছে। কিন্তু না, কোথাও নেই। বুঝলাম বড়লেখায় যে প্রক্রিয়ায় তাঁর নাম মুছে ফেলা হচ্ছে, সেই একই প্রক্রিয়ায় মোছা হয়েছে জুড়ীতেও। কিন্তু কেন এই মূল নামটির সঙ্গে গোপন যুদ্ধ! যাঁরা এসব করছেন তাঁরা জানেন না, অতীত ভুবনে ভুবনে কাজ করে যায় গোপনে গোপনে।রাধাকান্ত রায়ইস্কাট৭ন, ঢাকা।