চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সসরকারি চাকরি অনেকের কাছে সোনার হরিণের মতো। কারণ, পদসংখ্যা তুলনামূলকভাবে কম থাকায় তা সবার ভাগ্যে জোটে না। বর্তমান শিক্ষাব্যবস্থায় একজন ছাত্রের কিন্ডারগার্টেনে দুই বছর, এসএসসি পাসে ১০ বছর, এইচএসসি পাস ও অনার্সে ভর্তি হতে তিন বছর, অনার্সে ছয় বছর, মাস্টার্সে দুই বছর লাগে। অর্থাৎ পাঁচ বছরের একটি শিশুর শিক্ষাজীবন শেষ করতে ২৮ বছর লেগে যায়। পরীক্ষা, ভর্তি-প্রক্রিয়া, ফল প্রকাশ, সেশনজটসহ নানাবিধ কারণে এই সময় লাগে। তারপর শুরু হয় চাকরির জন্য নতুন করে পড়াশোনা। এতে দেখা যায়, অনেকেরই চাকরিতে প্রবেশের বয়সসীমা (৩০ বছর) পার হয়ে যায়। তা ছাড়া, সরকারি চাকরিতে অবসর গ্রহণের সীমাও এখন দুই বছর বাড়িয়ে ৫৯ করা হয়েছে। তাই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কমপক্ষে দুই বছর বাড়িয়ে ৩২ বছর করা খুবই যৌক্তিক। রাজেন্দ্র নাথ রায়, গোপালগঞ্জ।পরীক্ষাকেন্দ্রবাংলাদেশের ছাত্রছাত্রীর তুলনায় শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। যার কারণে ছাত্রছাত্রীদের নানা রকম সমস্যায় ভুগতে হয়। আমি এখন যে বিষয়টি বলতে যাচ্ছি সেটি হলো, পরীক্ষার কেন্দ্র। এ দেশের প্রেক্ষাপটে এক শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে পরীক্ষা দেয়। এ ক্ষেত্রে দেখা যায়, বড় প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা বেশি হওয়াই ছোট শিক্ষাপ্রতিষ্ঠানে ওই পরীক্ষার্থীদের সুন্দর পরিবেশ সৃষ্টি হয় না। রুম-স্বল্পতার কারণে বসবাসের অযোগ্য ঘুণে ধরা ব্রেঞ্চ, পাল্লাবিহীন জানালা অথবা আলো-বাতাসহীন রুমে পরীক্ষাকার্য সম্পন্ন করা হয়। যার ফলে গোটা বছর ভালো পড়ালেখা করার পরও পরীক্ষার হলের সুন্দর পরিবেশের অভাবে খারাপ ফল হওয়ার আশঙ্কা থাকে। তাই পরীক্ষার হলের সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি।আবুল বেলালইংরেজি বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী।