চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মচারী প্রতিনিধিগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন প্রবিধিমালা, ২০০৯ প্রবর্তন করে অনেকগুলো ধারা ও উপধারা সংশোধন ও সংযোজন করেছে। যাতে প্রতিষ্ঠাতা, দাতা, অভিভাবক সদস্য সাধারণ শিক্ষক-মহিলা শিক্ষকের প্রতিনিধি রাখার বিধান রয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মচারীদের কোনো প্রতিনিধি রাখা হয়নি, যা কর্মচারীদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আবেদন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল-কলেজ-মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠন প্রবিধিমালা সংযোজন করে কর্মচারীদের প্রতিনিধি রাখার ব্যবস্থা করার জন্য বিনীত আবেদন করছি।মো. মাহবুবুল আলমবাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ফেডারেশন কেন্দ্রীয় কমিটি, ঢাকাজাল নোটবাংলাদেশ ব্যাংক নোট জালকারী চক্রের প্রতারণা থেকে রক্ষা করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে ১০০, ৫০০, ১০০০ টাকা নোটের নিরাপত্তাবৈশিষ্ট্য ভালো করে যাচাই করতে টেলিভিশন ও পত্রিকাগুলো প্রচার করছে। নোটের নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি, অসমতল ছাপা, জলছাপ সম্পর্কে হাতেকলমে জানার জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। এ ব্যাপারে জেলা-উপজেলার তফসিলি ব্যাংকগুলো সপ্তাহে অন্তত এক দিন নির্দিষ্ট সময়ে জাল নোট শনাক্তকরণের উপায় সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা নিতে পারে।এ বিষয়ে ব্যাংকের একজন কর্মকর্তাকে সপ্তাহের নির্দিষ্ট দিনে একেক ব্যাংক একেক দিনে নোটের বৈশিষ্ট্য সম্পর্কে ব্যাংকের গ্রাহকসহ জনসাধারণকে অবগত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষকে সবিনয় অনুরোধ করছি।আলী আজমআশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া।