চি ঠি প ত্র
পলিথিনপলিথিন পরিবেশের ক্ষতি করে। মাটিতে পচে না বরং মাটির উর্বরতা শক্তি নষ্ট করে দেয়। পলিথিন আগুনে পোড়ালে মানুষের স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা থাকে। এসব কারণে বিগত জোট সরকার দেশে পলিথিনের উৎপাদন, ব্যবহার ও গুদামজাতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এমনকি কেউ পলিথিন উৎপাদন বা ব্যবহার করলে জেল-জরিমানার বিধানও রাখা হয়। বর্তমানে কী দেখা যায়? সর্বত্রই অবৈধ পলিথিনের অবাধ ব্যবহার। পাড়াগাঁ থেকে শুরু করে শহর-নগর সবখানে প্রশাসনের নাকের ডগায় ব্যবহূত হচ্ছে পলিথিন! পরিবেশসংশ্লিষ্ট সংগঠনগুলোর পলিথিনবিরোধী কোনো কর্মকাণ্ডও বর্তমানে চোখে পড়ে না। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বিষয়টির প্রতি নজর দেবে?রফিকুল ইসলামনোয়াগাঁও, বিশ্বনাথ, সিলেট। ধূমপানযাঁরা ধূমপান করেন না কিন্তু ধূমপায়ীর সঙ্গে থাকেন বা তাঁদের সঙ্গে সময় কাটান, তাঁদের স্মৃতিশক্তি ক্ষতিগ্রস্ত হতে পারে। নতুন এক গবেষণায় এমন তথ্য পাওয়া গেছে। গবেষণাটি করেছেন যুক্তরাজ্যের নর্দামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবরেশন ফর ড্রাগ অ্যান্ড অ্যালকোহল রিসার্চ গ্রুপের দুই গবেষক টম হেফারনান ও তেরেন্স ও’নেইল। প্রতিবেদনটি চোখে পড়ল ১৪ সেপ্টেম্বর প্রথম আলোয়। এমন একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের জন্য প্রথম আলোকে ধন্যবাদ। তা হলে দেখা যাচ্ছে, যিনি ধূমপান করেন, সেই ধূমপায়ীর সঙ্গও ত্যাগ করতে হবে ধূমপান ছাড়ার পাশাপাশি। সিগারেট প্যাকেটের গায়ে লেখা ‘ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর’ কিন্তু এটাকে আরও জোরদার করা যায়, যদি বলা যায়, ‘ধূমপান ছাড়ুন, ক্যানসার থেকে বাঁচুন।’ তা হলে ধূমপানে যে ক্যানসার হতে পারে, সেই সম্পর্কে সচেতনতা বাড়বে। অন্যদিকে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার ব্যবস্থা আছে। এটা হচ্ছে আরণ্যে রোদনের শামিল। কেননা, যিনি জরিমানা দিতে অভ্যস্ত, তিনি তো খেয়েই যাবেন। সে জন্য প্রকাশ্যে ধূমপান বন্ধ করতে প্রয়োজন কঠোর আইন। কেননা, ধূমপান এবং ধূমপায়ীর সঙ্গ উভয়ই সুস্বাস্থ্যের জন্য চরম ক্ষতিকর। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল। ব্যাংকের শাখাঢাকার বৃহত্তর মিরপুরের ১৩ নম্বর সেকশন একটি জনবহুল বাণিজ্যিক ও শিল্পাঞ্চল। এখানে ব্যবসা-বাণিজ্য ছাড়াও রয়েছে তৈরি পোশাক কারখানা, বিভিন্ন প্রকার ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বহু লোকের বসবাস। তা ছাড়া, এখানে বিভিন্ন শ্রেণীর বহু সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান আছে। ব্যবসা-বাণিজ্য, শিল্প, আবাসিক ইত্যাদি স্থাপনা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এলাকার পরিধি বাড়ছে। অত্র এলাকায় আর্থিক লেনদেন বৃদ্ধি পেয়েছে বিধায় যেকোনো বাণিজ্যিক ব্যাংকের একটি শাখা এখানে চলবে বলে এলাকাবাসী মনে করে। এলাকাবাসীর সুবিধার্থে মিরপুর ১৩ নম্বর সেকশনের বাজারে যেকোনো একটি রাষ্ট্রায়ত্ত অথবা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারি ও বেসরকারি ব্যাংক কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ করছি। মাহতাব আলীমিরপুর-১৩, ঢাকা।