চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পুরস্কার১৩ সেপ্টেম্বর প্রথম আলোয় মুহাম্মদ জাহাঙ্গীরের মিডিয়া ভাবনা কলামে ‘সাহিত্য ও টিভির জন্য জাতীয় পুরস্কার’ শীর্ষক লেখাটি আমার দৃষ্টি আকৃষ্ট করেছে। লেখাটি পড়ে ভালো লাগল। মুহাম্মদ জাহাঙ্গীরকে ধন্যবাদ। জাহাঙ্গীর যথার্থ লিখেছেন, সরকার প্রতিবছর বেশ ঘটা করে শুধু জাতীয় চলচ্চিত্র পুরস্কার দিয়ে থাকে। কিন্তু শিল্প-সাহিত্যের অন্য গুরুত্বপূর্ণ শাখা আছে, যেমন সাহিত্য ও টেলিভিশন অনুষ্ঠান, নাটক ইত্যাদি ক্ষেত্রে জাতীয় পুরস্কার প্রদান করে না।তিনি তাঁর কলামে লিখেছেন, এ দেশে সাহিত্য ও টেলিভিশন অনুষ্ঠানের মান অনেক উঁচুতে। আমি এর সঙ্গে যোগ করতে চাই, আমাদের দেশে মঞ্চনাটকের মানও সত্যিকার অর্থে গর্ব করার মতো।দেশে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মতো সাহিত্য, টেলিভিশন অনুষ্ঠান, নাটক এবং মঞ্চনাটকের ওপর জাতীয় পুরস্কার প্রবর্তন করা যেতে পারে। শিল্প-সংস্কৃতির বিভিন্ন শাখায় জাতীয় পুরস্কার প্রদানের ব্যবস্থা এবং জাতীয় স্বীকৃতি পেলে সৃজনশীল এই অঙ্গন গভীরভাবে অনুপ্রাণিত হবে।অতএব সদাশয় সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় সাহিত্য, টেলিভিশন অনুষ্ঠান বিশেষ করে টিভি নাটক এবং মঞ্চনাটকের ওপর যেন বার্ষিক পুরস্কার প্রদানের ব্যবস্থা করে, তার জন্য পদক্ষেপ নিতে অনুরোধ করছি।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।ষষ্ঠ শ্রেণীর গণিতজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রকাশিত ষষ্ঠ শ্রেণীর নিম্নমাধ্যমিক গণিত বইয়ের জ্যামিতি অংশে বেশ কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা যাচ্ছে। বইটির চতুর্থ অধ্যায়ের ৪.৩ অনুচ্ছেদে সমান্তরাল রেখা সম্পর্কিত দুটি স্বীকার্য দেওয়া হয়েছে। কিন্তু স্বীকার্য কী বা কাকে বলে তার কোনো সংজ্ঞা দেওয়া হয়নি। ষষ্ঠ শ্রেণী থেকেই গণিতের পাঠ্যসূচিতে সম্পাদ্য ও উপপাদ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু সম্পাদ্য ও উপপাদ্য বলতে কী বোঝায় এবং এদের বিভিন্ন অংশ যথা—সাধারণ নির্বাচন, বিশেষ নির্বাচন, অঙ্কন ও প্রমাণ—এগুলো কী, সে সম্পর্কে কোনো প্রাক-ধারণা বা সংজ্ঞা না দিয়েই আকস্মিকভাবে সম্পাদ্য-১, সম্পাদ্য-২...উপপাদ্য-১, উপপাদ্য-২...এভাবে উপস্থাপন করা হয়েছে। এ কারণে শিক্ষার্থীরা নিজ প্রচেষ্টায় এই নতুন বিষয়বস্তুগুলোর সম্যক ধারণা পেতে সমর্থ হচ্ছে না। ফলে শিক্ষার্থীদের মধ্যে গণিতমনস্কতা সৃষ্টির অন্যতম লক্ষ্য ব্যাহত হচ্ছে।সবচেয়ে বড় অসংগতি রয়েছে উপপাদ্য-৪-এর প্রমাণে। পাঠ্যপুস্তকে কোনো সম্পাদ্য বা উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে সংশ্লিষ্ট স্বীকার্য এবং পূর্বে প্রতিষ্ঠিত (পঠিত) জ্যামিতিক সত্য ব্যবহার করে উপযুক্ত যুক্তি সহকারে প্রতিজ্ঞাটি প্রতিষ্ঠিত করা হয়। তা হলেই প্রমাণ রীতিসিদ্ধ হয়। উপপাদ্য-৪-এর প্রমাণে যে জ্যামিতিক সত্যটি (যুক্তি) ব্যবহার করা হয়েছে তা হলো, ‘দুটি সরল রেখাকে অপর একটি সরল রেখা ছেদ করলে যদি একান্তর কোণ দুটি সমান হয়, তবে ওই সরল রেখা দুটি সমান্তরাল হবে।’ কিন্তু উক্ত জ্যামিতিক সত্যটি উপপাদ্য-৪-এর পূর্বে প্রতিষ্ঠিত করা হয়নি কিংবা এটা কোনো স্বীকার্যও নয়। হাস্যকর ব্যাপার হচ্ছে, এখানে উপপাদ্য-৫-এর সিদ্ধান্তকে উপপাদ্য-৪-এর স্বীকার্য হিসাবে ব্যবহার করা হয়েছে, যা আদৌ সংগত নয়। প্রমাণের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপপাদ্যগুলো পুনর্বিন্যাস করা আবশ্যক।বইটির পরিমার্জন এবং উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিশিষ্ট গণিতবিদদের দৃষ্টি আকর্ষণ করছি।অধ্যাপক ব্রজেন্দ্র কুমার দাসতোপখানা, সিলেট।শর্ত শিথিল করা হয়নিবাণিজ্য মন্ত্রণালয়ের বর্তমান আমদানি নীতি আদেশের ২৫(৪৬) অনুচ্ছেদ মোতাবেক হাঁস-মুরগি ও পাখির ডিম আমদানির আগে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি নিয়ে দুটি শর্ত সাপেক্ষে ডিম আমদানির নিয়ম প্রচলিত। শর্ত দুটি হলো, প্রথমত বার্ড ফ্লুমুক্ত দেশ থেকে ডিম আমদানি করতে হবে; দ্বিতীয়ত আমদানি করা ডিমের প্রতিটি চালানের জন্য রপ্তানিকারক দেশের পশুসম্পদ বিভাগ/উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক বার্ড ফ্লু ভাইরাস ও ক্ষতিকর ব্যাকটেরিয়ামুক্ত মর্মে সনদ থাকতে হবে।সরকার অতিসম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্বানুমতি শর্ত শিথিল করে ওই অনুচ্ছেদে বর্ণিত শর্ত সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাঁস-মুরগি ও পাখির ডিম আমদানির অনুমতি প্রদান করেছে।মো. আব্দুল লতিফ বকসীজনসংযোগ কর্মকর্তা, বাণিজ্য মন্ত্রণালয়।