চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী খননচাঁদপুর থেকে লাকসাম-ডাকাতিয়া নদীর দুই তীরে হাজার হাজার একর জমিতে দীর্ঘদিন ইরি-বোরো ফসলের চাষাবাদ হয়ে আসছে। সহজে ও অল্প খরচে ডাকাতিয়া নদীর পানি সেচের কাজে ব্যবহার করে শত শত চাষি উপকৃত হচ্ছেন—এটি অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু দীর্ঘদিন ধরে নদী খননের কোনো ব্যবস্থা না থাকায় নদী পলিতে এতই ভরাট হয়ে গেছে যে, ভাটার সময় নদীর কোনো কোনো অংশ শুকিয়ে যায়। নদী ভরাট করে অবৈধ দখলদারেরা অনেক জায়গা গ্রাস করে নিচ্ছে। এ ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কঠোর অবস্থান ও প্রয়োজনীয় উদ্যোগ আশা করছি। পানিপ্রবাহ বৃদ্ধির জন্য নদী খননের বিকল্প নেই।ডাকাতিয়ার তীরের হাজার হাজার চাষি, প্রান্তিক চাষি, বর্গাচাষির প্রাণের দাবি, ইরি-বোরো চাষের সুবিধার্থে ডাকাতিয়া খননের ব্যবস্থা করা হোক।মোহাম্মদ আবদুল লতিফ হাজীগঞ্জ, চাঁদপুর।খুচরা টাকার সংকটঢাকা শহরে খুচরা টাকার ব্যাপক সংকট দেখা দিয়েছে। ভাংতি টাকার জন্য দোকানদারেরা অস্থির। অথচ ব্যাংকেও ভাংতি টাকা পাওয়া যাচ্ছে না। নতুন টাকার ব্যবসায়ীদের কাছে ভাংতি টাকার কোনো অভাব নেই। ব্যাংক কর্তৃপক্ষ নাকি তাঁদের কাছে নতুন টাকা সরবরাহ করে থাকে! এই অভিযোগ সত্য হলে তা খুবই দুঃখজনক। ব্যাংকে গেলে দেখা যায়, শুধু মুখচেনা লোকদের টাকা ভাংতি দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখা থেকে যাতে খুচরা টাকা সরবরাহের ব্যবস্থা করা হয়, সেই পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।মাহবুব উদ্দিন চৌধুরীফরিদাবাদ, গেন্ডারিয়া, ঢাকা।