চি ঠি প ত্র
ফল প্রকাশের আগাম প্রস্তুতিগ্রাম্য একটা প্রবাদ আছে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, ভাই, না পায়খানা করতে হছু করেন কেন? আরেকজন বলে, কী করব ভাই, বধনা যে ভাঙা। সে রকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা শুরু হবে অক্টোবর মাসের ২১ তারিখে। তার আগেই অনুরোধ করব, আমাদের পরীক্ষার ফলাফল যেন পরীক্ষা শেষ হওয়ার দুই থেকে তিন মাসের মধ্যে প্রকাশ করা হয়। ২০১০ সালের পরীক্ষা ২০১২ সালে শুরু হচ্ছে, আর ফলাফল প্রকাশিত হবে ২০১৩ সালে। এটাই তো বাংলাদেশের নিয়ম—নয়টার গাড়ি কয়টায় ছাড়বে, তার কোনো ঠিক নেই।শিক্ষামন্ত্রীর কাছে আমার প্রশ্ন, আপনি যখন এসএসসি বা এইচএসসি পরীক্ষার পরিদর্শনে যান, তখন আপনি বলেন, ইনশা আল্লাহ! দুই-তিন মাসের মধ্যে ফল প্রকাশ করা যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি সেই রকম আলটিমেটাম দেওয়া সম্ভব নয়? নাকি আমরা সবাই একত্র হয়ে জাহাঙ্গীরনগর, বুয়েট বা মেডিকেলের ছাত্রছাত্রীদের মতো আন্দোলনে নামলে আপনার টনক নড়বে?মেহেরুন নাহারসমাজবিজ্ঞান, সরকারি তিতুমীর কলেজ, ঢাকা।টেলিটকের নেটওয়ার্কমুন্সিগঞ্জ জেলার একটি থানার নাম লৌহজং, যা ঢাকা থেকে মাত্র ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত। থানার মাওয়াঘাট দিয়ে দক্ষিণবঙ্গে অগণিত লোক যাতায়াত করে। এ ছাড়া পদ্মা রিসোর্ট, মাওয়া রিসোর্টসহ বেশ কয়েকটি পিকনিক স্পট আছে, যেখানে প্রতিদিনই ভ্রমণপিপাসু ব্যক্তিরা আনাগোনা করেন। সমস্যা হচ্ছে, তাঁদের মধ্যে যাঁরা টেলিটক কোম্পানির সিম ব্যবহার করেন, তাঁরা লৌহজং এলাকায় ঢুকলে নেটওয়ার্কের সমস্যায় পড়েন। এখানে সব মুঠোফোন কোম্পানিরই একাধিক টাওয়ার রয়েছে। দুঃখের বিষয়, টেলিটকের নেটওয়ার্ক-ব্যবস্থা খুবই নাজুক। অথচ দেশীয় এই প্রতিষ্ঠানের উন্নতি ও ব্যবসায় লাভবান হওয়ার সব সম্ভাবনাই রয়েছে; প্রয়োজন শুধু সঠিক ও স্বচ্ছ তদারকি ব্যবস্থা। পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে শক্তিশালী নেটওয়ার্ক। লোভনীয় প্যাকেজে সিমের দাম কমানো, কলরেট কমানো, বিভিন্ন ছাড়—কোনো কিছুই কাজে আসবে না, যদি নেটওয়ার্ক-ব্যবস্থা ভালো না করা হয়। নেটওয়ার্ক শক্তিশালী করতে না পারলে সম্ভাবনাময় এই প্রতিষ্ঠান প্রতিযোগিতায় টিকতে পারবে না। লৌহজংয়ে আমরা যারা স্থায়ী বাসিন্দা, তারা অনেকেই টেলিটকের সিম ব্যবহার করি। আমরা প্রতিনিয়তই এর নেটওয়ার্কের সমস্যায় ভুগছি। এ সমস্যার সমাধান করতে না পারলে লৌহজংয়ের বাসিন্দারা টেলিটকের সিম ব্যবহারে উৎসাহ হারিয়ে ফেলবে। তা ছাড়া প্রতিষ্ঠানটি এখান থেকে বিলুপ্তও হয়ে যেতে পারে।নেটওয়ার্ক-ব্যবস্থা শক্তিশালী করে লৌহজংয়ের বাসিন্দাদের টেলিটকের সিম ব্যবহারের সুযোগ করে দিতে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ জানানো হচ্ছে।বাচ্চু ও সবুজ, লৌহজং।