চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দদূষণরাজধানী ঢাকাসহ সারা দেশে একটি বড় সমস্যার নাম শব্দদূষণ। এর মাত্রা এখন ভয়াবহ পর্যায়ে। সাধারণভাবে আমাদের শব্দশ্রবণের সর্বোচ্চ সহনীয় মাত্রা ৭০ ডেসিবল। কিন্তু ঢাকা শহরে এর মাত্রা ৮০ থেকে ৯০ ডেসিবল; কোথাও আবার এর চেয়েও বেশি। এ সমস্যা এখন এতই প্রকট যে শব্দদূষণের কারণে আগামী ১০ থেকে ১৫ বছর পর এই মহানগরের প্রায় ৫০ থেকে ৬০ লাখ লোক তাদের শ্রবণশক্তি হারাবে বা শ্রবণপ্রতিবন্ধী হবে। তাই এই বিরাট সমস্যা থেকে বাঁচতে আমাদের এখন থেকে সচেতন হতে হবে। স্কুল, কলেজ, হাসপাতাল বা ঘনবসতিপূর্ণ এলাকায় মাত্রাতিরিক্ত হাইড্রোলিক হর্ন বাজানো নিষিদ্ধ করতে হবে। শব্দদূষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অপরাধী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।আবদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।পরীক্ষার সময়সূচিপ্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে ২১ নভেম্বর। ঘোষিত সময়সূচিতে পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় নেই বললেই চলে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে শেষ হতে সময় লাগে প্রায় ৪৫ দিন এবং পরীক্ষার্থীরা পাঠ্যবই দুই বছর পড়ার সুযোগ পায়। অথচ প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষার্থীরা পাঠ্যবই পড়ার সময় পায় নয় মাস মাত্র। পরীক্ষার সময়সূচি মাত্র নয় দিন হলে প্রস্তুতি নেওয়ার সময় থাকে না। বর্তমানে অন্য বিদ্যালয়ে গিয়ে পরীক্ষা দিতে হয়। নতুন পরিবেশে পরীক্ষার্থীরা কিছুটা ভীত থাকে, এর মধ্যে থাকে যানজট, ফলে বাড়িতে ফিরতে অর্ধেক দিন শেষ হয়ে যায়। এ অবস্থায় তারা পরের দিন কীভাবে পরীক্ষার প্রস্তুতি নেবে? যেহেতু অন্যান্য পরীক্ষার আগে কোনো বিরতি নেই। পরীক্ষার্থীরা সবাই শিশু। তাদের শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে প্রদত্ত সময়সূচিতে প্রতিটি বিষয়ের আগে কমপক্ষে এক দিন বিরতি রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। হাসনা তৌফিক, চানখাঁরপুল, ঢাকা।