চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়োগ-প্রক্রিয়াযেকোনো বৃক্ষের শিকড় যদি মজবুত না হয়, তবে কাণ্ড যতই শক্তিশালী হোক না কেন, তা ভেঙে পড়বেই। তেমনি নিয়োগ-প্রক্রিয়া যদি স্বচ্ছ না হয়, দুর্নীতি বাড়বেই। ২২ সেপ্টেম্বর প্রথম আলোয় খাদ্য অধিদপ্তরের নিয়োগ-প্রক্রিয়া বাতিলের পথ খোঁজা হচ্ছে শীর্ষক প্রতিবেদনটি পড়ে হতাশ হলাম। নিয়োগ-প্রক্রিয়া স্বচ্ছ না হলে যোগ্য প্রার্থী পাওয়া যায় না। কথায় বলে, ‘যে দেশে কদর হয় না, সে দেশে গুণী জন্মাতে পারে না।’ আর এই গুণের কদর করতে হলে তথা গুণী ব্যক্তি সৃষ্টি করতে হলে নিয়োগ-প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও সঠিক। দেশের বৃহৎ স্বার্থে, জনগণের স্বার্থে, প্রতিটি নিয়োগ-প্রক্রিয়া যাতে স্বচ্ছ হয়, সেদিকে কর্তৃপক্ষের নজর দিতে হবে কঠোরভাবে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।গির্জার সম্পত্তিআদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সংখ্যালঘু খ্রিষ্টান সম্প্রদায়ের বরিশালের ৩৫ পরিবারকে উচ্ছেদের চেষ্টা চলছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠান আদালতের নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সংখ্যালঘু ৩৫ পরিবারের ওপর ভাড়াটে গুন্ডা লেলিয়ে দেওয়ার সাহস কী করে পায়, সেটা সত্যিই এক বড় প্রশ্ন। ট্রাস্টের সম্পত্তি কেউ যাতে বিক্রি বা হস্তান্তর না করতে পারে, সে জন্য বরিশালের প্রথম যুগ্ম জজ আদালত গত ২৩ আগস্ট নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু ওই ব্যবসাপ্রতিষ্ঠান নিষেধাজ্ঞার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে গায়ের জোরে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। টাকার প্রলোভন এমনকি হুমকিও দেওয়া হচ্ছে ওই সম্পত্তিতে বসবাসকারীদের ওপর। ব্যাপ্টিস্ট চার্চের খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। মানববন্ধন, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি ও প্রতীকী অনশন করেছে তারা। উদ্ভূত পরিস্থিতির ন্যায়সংগত সমাধান প্রত্যাশা করে তারা। নিরীহ খ্রিষ্টান সম্প্রদায়ের লোকেরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন যাপন করছে। স্মিথ হালদারএজি চার্চ, ইস্কাটন, ঢাকা।