চি ঠি প ত্র
রেলের টিকিটহে রেলপথমন্ত্রী! আপনার কাছে আমরা সাধারণ রেলযাত্রী ভুলত্রুটির জন্য ক্ষমা চাই। সীমাহীন দুঃখ-কষ্টের মধ্যেও প্রয়োজনীয় কাজে রেলপথেই আমাদের গন্তব্য স্থানে যেতে হয়। আপনি ছাড়া আর কার কাছে আমাদের আবেদন জানাব? আমাদের আবেদন, যাত্রীদের রেলের কামরায় ও ছাদে জায়গা হয় না। কাউন্টারে টিকিট চাইলে দেয় না। যা কয়েকটি দেয়, তা দূরবর্তী স্টেশনের। বিনা টিকিটে ট্রেনে চড়লেই টিটিইকে জরিমানাসহ টিকিটের মূল্যসহ দ্বিগুণেরও অধিক দিতে হয়। বাধ্য হয়েই বিনা টিকিটে চড়ে জরিমানা দিয়ে আত্মসম্মানটা রক্ষা করতে হয়। অতিরিক্ত টাকা না দিলে আন্তনগর ট্রেনে আসন নম্বর পাওয়া যায় না। ছোট স্টেশনগুলোয় অনেক সময় কাউন্টারে তালা ঝুলিয়ে কর্মকর্তারা লাপাত্তা হয়ে যান। সাধারণ জনগণ তাঁকে খুঁজেই পায় না। ট্রেনের কামরায় টিটিইর সঙ্গে কথাই বলা যায় না। বিনা টিকিটে অবৈধ যাত্রী—জেল-জরিমানা হতেই পারে। কে দোষী, কে নির্দোষ, তা জানতে রেলের সাধারণ যাত্রী হলে সবই বুঝতে পারা যায়।বাংলাদেশের সব রেলস্টেশনে টিটিইসহ সব কর্মকর্তা-কর্মচারী গোপন আঁতাতে এমন ঘটনা ঘটাচ্ছেন, তা পরোক্ষ ও প্রত্যক্ষভাবে দৃষ্টিগোচর হয়। জানি না, জয়দেবপুর স্টেশনে কতজন রেল কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত আছেন, রেল কোম্পানি থেকে তাঁদের নির্ধারিত পোশাক আছে কি না। যেমন—জয়দেবপুর রেলস্টেশনে যেকোনো ট্রেন থামলে টিকিট সংগ্রহকারী কর্মকর্তা-কর্মচারীর হিসাব মেলানো দায়। যে কেউ এসেই যাত্রীর কাছে টিকিট চায়। এতে যাত্রীদের হতভম্ব হতে হয়। টিকিট একজনকে দিলে অন্যজনকে দিতে না পারলেই টাকার মাধ্যমে সমাধান হয়ে যায়। রেল কর্মচারী, নাকি সন্ত্রাস-চাঁদাবাজ, পৃথকভাবে বোঝা যায় না।হে রেলপথমন্ত্রী! জাতীয় সম্পদ রেলওয়ে। সাধারণ যাত্রীদের জানমালসহ নির্যাতন ও দুর্ভোগের হাত থেকে রক্ষা করুন।মো. হাসান আলীনৌবাজিয়া, ভাঙ্গুড়া, পাবনা।সেশনজটমুক্ত হোকবাংলাদেশের অন্যতম পাবলিক বিশ্ববিদ্যালয়ের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়। এটা ১৯৯২ সালে প্রতিষ্ঠার পর থেকে দেশের লাখ লাখ শিক্ষার্থীর উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোয় আসনস্বল্পতা, গ্রাম এলাকার আর্থিক অবস্থা—সব মিলিয়ে অনেকেই বাধ্য হয়েই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু অভিভাবক মহল থেকে শুরু করে শিক্ষার্থীদের কাছে এটার আরেক নাম ‘সেশনজট’। প্রতিবছর দেশে শিক্ষার্থীদের পাসের হার বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সে অনুযায়ী আসনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে না। ফলে যারা ভর্তি-কোচিং করে তারাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাচ্ছে। আবার যাদের সামর্থ্য আছে, তারা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযোগ না পেলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে। অন্যদিকে পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যারা লেখাপড়া করছে, তাদের অনার্স শেষ করতে লাগে চার বছর আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স শেষ করতে লাগে ছয় থেকে সাত বছর। তা হলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই দ্বিমুখী নীতি। পাবলিক বিশ্ববিদ্যালয় যদি চার বছরে শেষ করতে পারে, তা হলে কেন জাতীয় বিশ্ববিদ্যালয় পারে না। আমাদের কি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করা অপরাধ, গ্রাম এলাকার পড়া আমাদের অপরাধ, জাতীয় বিশ্ববিদ্যালয় পড়া আমাদের অপরাধ। আমি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ অত্র কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়ে বলতে চাই, দেশের লাখ লাখ শিক্ষার্থীর অভিভাবক হিসেবে আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করুন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোকবল, পরীক্ষক ইত্যাদি বৃদ্ধি করুন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরীক্ষা, রেজাল্ট প্রদান করুন। সব মিলিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়কে সেশনজটমুক্ত করুন।মো. গিয়াস উদ্দিনআখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।