চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেনের যাত্রাবিরতিরাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ছাত্র-শিক্ষকসহ কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা প্রায় ৩৫ হাজার। অনেকে আবার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার পাট শেষ করে বিশ্ববিদ্যালয়ের আশপাশে অবস্থান করে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেন। সরকারি নিয়োগ পরীক্ষাগুলো ঢাকায় অনুষ্ঠিত হয় বলে এঁদের অনেকই প্রায় প্রতি সপ্তাহে ঢাকাগামী বিভিন্ন ট্রেন, যথা—সিল্কসিটি, পদ্মা ও ধূমকেতুতে যাতায়াত করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর রেলস্টেশন থাকা সত্ত্বেও ট্রেনগুলো এই স্টেশনে যাত্রাবিরতি দেয় না। ফলে অনেক শিক্ষক, শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীকে আট কিলোমিটার দূরের স্টেশনে গিয়ে টিকিট ট্রেনে উঠতে হয়। এটি একটি কষ্টের বিষয়। এ সমস্যার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীদের একদিকে যেমন সময় ও অর্থের অপচয় ঘটে অন্যদিকে তেমনি অনেকে রাতের বেলায় নিরাপত্তাহীনতায় ভোগেন। তাই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত রেলস্টেশনটিকে আধুনিকায়ন করে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি করা এখন সময়ের দাবিতে পরিণত হয়েছে। এম এ রানামুজিব হল, রাজশাহী বিশ্ববিদ্যালয়।