চি ঠি প ত্র
পিএসসির প্রশ্ন ফাঁসশিক্ষাজীবন শেষে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের অধীনে ক্যাডার কিংবা নন-ক্যাডারের মতো লোভনীয় চাকরির স্বপ্ন দেখে প্রতিটি মেধাবী শিক্ষার্থী। বর্তমানে দুর্নীতি, স্বজনপ্রীতি ও প্রশ্ন-বাণিজ্যের করালগ্রাসে মেধাবীদের সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। প্রশ্ন ফাঁসের সঙ্গে পিএসসি কিংবা বিজি প্রেসের অসৎ কর্মকর্তা-কর্মচারীরা জড়িত, তাতে কোনো সন্দেহ নেই, যার ফলে মেধাবীদের পরিবর্তে অযোগ্য লোকেরাই পাচ্ছে ডিজিটাল বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব। গত ৩ আগস্ট অনুষ্ঠিত পিএসসির অধীনে সহকারী রাজস্ব কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার চার সেট প্রশ্ন পরীক্ষার আগের রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজ এলাকাসহ রাজধানীর বিভিন্ন জায়গায় চড়া দামে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার রাতে বিক্রি করা প্রশ্ন শুক্রবার সকালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়, যে সম্পর্কে দৈনিক ইত্তেফাক পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। ২১ সেপ্টেম্বর উপজেলা সহকারী শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাসহ ঢাকার বিভিন্ন স্থানে উত্তরপত্রসহ চড়া দামে বিক্রি হয়। আগের রাতে বিক্রি করা প্রশ্নের সঙ্গে এই পরীক্ষার প্রশ্নও পুরোপুরি মিলে যায়, যার ফলে অযোগ্য প্রার্থীরা টাকার বিনিময়ে প্রশ্ন ক্রয় করে ৯০ থেকে ১০০টি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে। লেখাপড়া করে বাস্তবিক পক্ষে ১০০টি প্রশ্নের মধ্যে ৯০ মার্কের বেশি পাওয়া সম্ভব কি? হামিদ খানশিক্ষার্থী, বাংলা বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।