চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের ব্যবহারজাতিসংঘের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ এখন ইন্টারনেট ব্যবহার করে। আর উন্নয়নশীল দেশগুলোতে ইন্টারনেটের আওতায় আছে ২০ শতাংশের বেশি পরিবার। তবে বাংলাদেশে এই হার মাত্র ৩ দশমিক ৩ শতাংশ। গত ২৫ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদনে এই তথ্যগুলো পড়লাম। বিজ্ঞান যেখানে তার চূড়ান্ত সাফল্য অর্জনের পথে এগিয়ে যাচ্ছে, প্রতিটি দেশ যেখানে বিজ্ঞানের ব্যবহারে সর্বাত্মক অগ্রসর হচ্ছে, সেখানে আমরা কেন পিছিয়ে থাকব? আমাদের দেশে একশ্রেণীর সামর্থ্যবান এবং শিক্ষিত মানুষের মধ্যে ইন্টারনেট ব্যবহার, বিশেষ করে আমাদের দেশে তরুণ সমাজের মধ্যে এর প্রভাবটা খুব বেশি। আর অন্য একশ্রেণীর মানুষের মধ্যে দেখা যায় ইন্টারনেট ব্যবহারের প্রতি উদাসীনতা। বিশেষ করে এই বিষয়ে আমাদের গ্রামগুলো পিছিয়ে একটু বেশি বলা যায়। বর্তমান সরকারের উচিত, এই বিষয়ে আরও বেশি নজর দেওয়া। বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ রাখাসহ শিক্ষা, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক বিভিন্ন বিষয়ে নানা সুযোগ-সুবিধা, অংশগ্রহণ, তথ্য সমাচার প্রভৃতি প্রাপ্তি ইন্টারনেটের মাধ্যমে দ্রুত সম্ভব। ইন্টারনেট ব্যবহারের দিকে সবচেয়ে এগিয়ে আছে আইসল্যান্ড। দেশটির ৯৫ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। আমাদের দেশের মানুষদেরও ইন্টারনেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে হবে। আর এটা হয়তো এক দিনে সম্ভব নয়, ধীরে ধীরে করতে হবে। বিশেষ করে স্কুল-কলেজের ছাত্রছাত্রীদের এ ব্যাপারে সচেতন করে তুলতে হবে। আর এই সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষকদের ইন্টারনেট ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়াসহ প্রতিটি বিদ্যালয়, কলেজে ইন্টারনেট চালুর ব্যবহার নিশ্চিত করা দরকার। কেননা, এমন একদিন আসবে যখন ইন্টারনেট না জানাটা নিরক্ষরতার পর্যায়ে পড়বে।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।