চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুড়িয়া হাওরসিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বিস্তীর্ণ এলাকাজুড়ে মুড়িয়া হাওর অবস্থিত। মুড়িয়া হাওরের পরেই হাকালুকি হাওরের অবস্থান। দেশের অন্যতম বৃহত্তম মুড়িয়া হাওর উন্নয়ন প্রকল্প ফাইলবন্দী হয়ে পড়ে আছে। প্রায় ৩০ কোটি টাকার প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়নে পাঁচ বছরেও সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন পাওয়া যাচ্ছে না। আদৌ এ প্রকল্প বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এই হাওর প্রকল্পটি বাস্তবায়িত না হওয়ায় প্রতিবছর কয়েক শ কোটি টাকার বোরো ফসল তলিয়ে যায় অকালবন্যা ও পাহাড়ি ঢলে। প্রকল্পের প্রস্তাব অনুযায়ী হাওরের নিমজ্জিত ফসল রক্ষা বাঁধের পুনর্বিন্যাস ও প্রতিরোধমূলক ব্যবস্থা গড়ে তোলার কথা। এ ছাড়া শুষ্ক মৌসুমে ব্যাপক ড্রেজিংয়ের মাধ্যমে কুশিয়ারা, সুরমা নদীর গভীরতা ও পানিপ্রবাহ বৃদ্ধি করে নিমজ্জিত ফসল রক্ষা বাঁধের পুনর্বিন্যাস করা। কিন্তু প্রস্তাবিত প্রকল্পের উন্নয়ন না হওয়ায় ক্রমেই জীববৈচিত্র্যের দিক দিয়ে গুরুত্ব হারাচ্ছে মুড়িয়া হাওর। আর এ হাওরকে ঘিরে গড়ে ওঠা ১৫ হাজার জনবসতির জীবনযাপনও দুর্বিষহ হয়ে পড়েছে। তাই প্রয়োজনীয় অর্থ বরাদ্দের মাধ্যমে দ্রুত মুড়িয়া হাওর উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হোক। জাহেদুল রহমানপুরানা পল্টন, ঢাকা।এমপিওভুক্তকরণনন্দিত সাহিত্যিক নির্মাতা প্রয়াত হুমায়ূন আহমেদ তাঁর নিজ জেলা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করে গেছেন।তাঁর বাবা শহীদ ফয়জুর রহমান ও মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তিনি তাঁর নিজ গ্রামের পৈতৃক বাড়ির পাশে শহীদ স্মৃতি বিদ্যাপীঠ নামে স্কুলটি প্রতিষ্ঠা করেন।হুমায়ূন আহমেদ জীবিত থাকাকালীন সম্পূর্ণ নিজ দায়িত্বে এবং খরচে স্কুলটি পরিচালনা করে আসছিলেন। স্কুলটি যেন সরকারি অনুদানে চলে এবং এমপিওভুক্ত হয়, সে জন্য চেষ্টা করে গেছেন। অদ্যাবধি সরকার স্কুলটি এমপিওভুক্ত করার ব্যবস্থা নেয়নি।অতএব, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন, তিনি যেন হুমায়ূন আহমদের স্বপ্নের স্কুলটি শিগগিরই এমপিওভুক্ত করার ব্যবস্থা গ্রহণ করেন। মাহতাব আলীমিরপুর, ঢাকা।জাতীয় বিশ্ববিদ্যালয়গত ১৭ সেপ্টেম্বর শিক্ষানীতির জন্য ছাত্রসমাজের সংগ্রামের ৫০ বছর শীর্ষক প্রতিবেদনটি প্রকাশিত হওয়ায় মন্ত্রীকে সাধুবাদ জানাই। ওই প্রতিবেদনে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ ও বর্তমান সরকারের সময় শিক্ষা খাতে অগ্রগতির কিছু তথ্য তুলে ধরা হয়েছিল। এ কথা অস্বীকার করার উপায় নেই যে, একটি জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নে এ সরকারের প্রচেষ্টা প্রশংসার দাবিদার। কিন্তু একটি খাতে পুরোপুরি ব্যর্থ। তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়। এ দেশের বৃহত্তর জনগোষ্ঠীর উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি দক্ষ জনবল, দক্ষ শিক্ষক, পরিচালকসংকট, আবাসনসংকটসহ নানা সমস্যায় জর্জরিত। ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হয়েও তিন বছর চলছে, এখনো দ্বিতীয় বর্ষের ক্লাস করছি। আর এ শিক্ষাবর্ষ থেকে নতুন গ্রেডিং ও ক্রেডিট পদ্ধতি চালু হওয়ায় আমাদের নতুন প্রশ্নকাঠামো, প্রশিক্ষিত শিক্ষকসহ নানা প্রতিকূলতার মধ্যে চলতে হচ্ছে। তা ছাড়া সেশনজটের কারণে দীর্ঘ পরীক্ষা বিরতি ও অপর্যাপ্ত ক্লাসে আমাদের পড়াশোনার ধারাবাহিকতা থাকে না। এমতাবস্থায় মন্ত্রী মহোদয়ের একটু সুদৃষ্টি কামনা করছি। সেশনজট দূরকরণ, বছরের শুরুতে একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, এ বিশ্ববিদ্যালয়কে বিকেন্দ্রীকরণ করে জাতীয় স্বার্থে এই বিপুলসংখ্যক শিক্ষার্থীর অবহেলিত না করে তাদের সুষ্ঠুভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ দিন। কাজী আবু মনছুরইংরেজি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।