চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথের নামফলকজগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনের ২৭(৪) ধারা বাতিল করায় বিভিন্ন ছাত্রসংগঠনের পাশাপাশি সাধারণ ছাত্রছাত্রীরাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই কাজটি করতে গিয়ে একটি ছাত্রসংগঠনের অতি উৎসাহী কিছু কর্মী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নামফলক ঢেকে দিয়েছে তাদের দলীয় ব্যানার দিয়ে। ফলে নামফলকে ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়’ লেখা দেখতে না পাওয়ায় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে খুঁজে পেতে নানা রকম বিড়ম্বনার শিকার হচ্ছেন। জামালপুর থেকে আসা এক অভিভাবক বিশ্ববিদ্যালয়ের সামনের ফটকে দাঁড়িয়েও বিশ্ববিদ্যালয় খুঁজে পাননি। আশা করি, ছাত্রসংগঠনগুলো জনস্বার্থ ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থের কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের নামফলকের ওপর ভবিষ্যতে কোনো ব্যানার টানাবে না এবং যেটি টানানো আছে, সেটিও সরিয়ে নেবে। এ বিষয়ে প্রথম আলোর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রক্টরসহ দায়িত্বশীল ছাত্রনেতাদের সুদৃষ্টি কামনা করছি।মো. হামিদ খানশিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।