চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যটনচলতি বছরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভনেস ইনডেক্স (টিটিসিআই)’ শীর্ষক তালিকা প্রকাশ করেছে। তাতে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১৮। বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় ৯০ কোটি। ধরা হচ্ছে, ২০২০ সাল নাগাদ এ সংখ্যা দাঁড়াবে ১৬০ কোটিতে। পর্যটক বিশেষজ্ঞদের মতে, এ বিপুলসংখ্যক পর্যটকের প্রায় ৭৩ শতাংশ ভ্রমণ করবে এশিয়ার দেশগুলো। বাংলাদেশ যদি বিশাল এ বাজার ধরতে পারে, তা হলে পর্যটনের হাত ধরেই বদলে যেতে পারে দেশের অর্থনীতি। ২৭ সেপ্টেম্বর প্রথম আলো পত্রিকায় ‘অবহেলায় পর্যটন খাত’ শিরোনামে প্রতিবেদনটিতে এই তথ্যগুলো পড়লাম। বাংলাদেশের পর্যটনশিল্প হতে পারে বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি। আর সে জন্য প্রয়োজন এ শিল্পের প্রতি অনেক বেশি যত্নবান হওয়া এবং জোরালো কিছু পদক্ষেপ নেওয়া। এ জন্য প্রয়োজন জাতীয় উন্নয়ন পরিকল্পনায় পর্যটনশিল্পের অগ্রাধিকার দেওয়া। আমাদের মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত ও মাধবকুণ্ড ইকোপার্ক। কমলগঞ্জ উপজেলায় আছে মাধবপুর হ্রদ। রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত। এক অদ্ভুত প্রাকৃতিক সৌন্দর্যের আধিকারী হচ্ছে এ জলপ্রপাত। কিন্তু যাতায়াতব্যবস্থা সুগম নয়। যার কারণে পর্যটক বাড়ছে না। এটা খুবই হতাশাজনক। আমাদের প্রতিটি পর্যটন ক্ষেত্রকে বৈচিত্র্যপূর্ণ করার পাশাপাশি সুরক্ষিত রাখতে হবে। আর সে জন্য প্রয়োজন বাস্তব পদক্ষেপ। এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চ মহলে এখনই ভাবা উচিত। কেননা, পর্যটনের উন্নয়ন মানেই দেশের অর্থনৈতিক উন্নতি।সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।ব্র্যাক ব্যাংকের শাখামূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রাম জেলার অন্তর্গত সন্দ্বীপ একটি উপজেলা। এই উপজেলায় প্রায় চার লাখ লোকের বসবাস। বেশির ভাগ লোক জীবিকার তাগিদে বিদেশে অবস্থান করেন। প্রতি মাসে যে পরিমাণ রেমিট্যান্স সরকার এ উপজেলা থেকে পায়, তা জাতীয় আয়ে যথেষ্ট অবদান রাখছে। সন্দ্বীপ উপজেলায় যে কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক রয়েছে, তা এ এলাকার জনসংখ্যার তুলনায় অপ্রতুল। তাই ব্র্যাক ব্যাংকের কর্তৃপক্ষের কাছে আবেদন, এই উপজেলায় একটি শাখা খুলে আর্থিক লেনদেনের সুবিধা প্রদান করার জন্য কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ রইল।মো. মাহবুবুল আলমহারামিয়া, সন্দ্বীপ, চট্টগ্রাম।জনশক্তি রপ্তানিপ্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের বৃহত্তম খাত হিসেবে বিবেচিত হলেও নানা কারণে বর্তমানে তাতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশে বর্তমানে বিপুলসংখ্যক জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বেসরকারি খাতের জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন ‘বায়রা’র ভূমিকা অনস্বীকার্য। পাশাপাশি বায়রার মাধ্যমে বিদেশে গিয়ে প্রতারিত হয়ে বহু বাংলাদেশি নাগরিক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত এবং অবর্ণনীয় দুঃখ-দুর্দশার শিকার হয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়েছে—এমন অসংখ্য নজির গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিশেষ করে অতীতে মালয়েশিয়ায় বেসরকারিভাবে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে এ ধরনের ঘটনা ব্যাপক হওয়ার কারণে বেশ কয়েক দফা সেখানকার সরকার কর্তৃক বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করে দেয়। অনেক দেনদরবারের পর সম্প্রতি দুই দেশের সরকারের সমঝোতার পরিপ্রেক্ষিতে আপাতত শুধু সরকারিভাবে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকার আশা করছে, এতে করে তুলনামূলক অনেক স্বল্প খরচে এবং সম্পূর্ণ ঝুঁকিহীন অবস্থায় বহু বাংলাদেশি নাগরিক চাকরি নিয়ে মালয়েশিয়ায় গমনে সক্ষম হবেন। অথচ সরকারি এমন সিদ্ধান্তে বায়রার নেতারা চরম নাখোশ এবং ওই সিদ্ধান্ত থেকে সরকার সরে না এলে বায়রার নেতারা জনশক্তি রপ্তানি সম্পূর্ণ বন্ধ রাখার হুমকি পর্যন্ত দিয়েছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য বলে বিবেচিত। এ কথা সত্যি যে আমাদের দেশে বিভিন্ন সরকারি খাতের কাজকর্মে অনেক সীমাবদ্ধতা, অদক্ষতা এবং নানাবিধ দুর্বলতা বিদ্যমান। আলোচ্য ক্ষেত্রেও সরকারিভাবে লোক পাঠানো হলে দেশের বহু এলাকায় দলীয়করণসহ ক্ষমতাসীন দলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে বাড়তি অর্থ লেনদেনের অভিযোগ ওঠা বিচিত্র নয়। তা সত্ত্বেও দুই দেশের সরকারের সমঝোতার মাধ্যমে সরকারিভাবে পাঠানো কর্মীরা অন্তত চাকরির নামে প্রতারণার হাত থেকে রক্ষা পাবেন। তাই জনস্বার্থে সরকারের উচিত মালয়েশিয়ায় আমাদের শ্রমবাজারের যে ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে, তা ধরে রাখতে বায়রার নেতাদের অযৌক্তিক কোনো দাবির কাছে মাথা নত না করা এবং সরকারের পক্ষ থেকে যা যা করণীয় সে বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। পক্ষান্তরে বায়রার নেতাদের উচিত, কোনো হঠকারী পদক্ষেপ গ্রহণের আগে নিজেদের অতীত দুর্বলতাগুলো কার্যকরভাবে বন্ধের পদক্ষেপ নেওয়া এবং সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে বড় ধরনের কোনো ব্যর্থতা বা ব্যত্যয় ঘটে কি না, সে পর্যন্ত ধৈর্য ধারণ করা।শাহীদুল আযমমিরপুর, ঢাকা।