চি ঠি প ত্র
সড়ক সংস্কারনওগাঁ সরকারি কলেজের প্রায় অর্ধেক (ছয়-সাত হাজার) ছাত্রছাত্রী, পাঁচ-সাত হাজার স্থানীয় বাসিন্দার একমাত্র চলাচলের পথ ‘অধ্যাপক শাহ্ আলম চৌধুরী সড়ক’। শহরের সদর থানার মোড় থেকে ডিগ্রির মোড় পর্যন্ত সড়কটির অধিকাংশ স্থানেই পিচ উঠে গেছে। মেরামতের নামে সেখানে ইটের আধলা ফেলায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। সাইকেল বা রিকশায় যাতায়াত খুবই কষ্টকর। জয় ছাত্রাবাস থেকে কলেজের মহিলা হোস্টেল পর্যন্ত রাস্তাটি বর্ষাকালে তো বটেই, খরা মৌসুমেও অধিকাংশ সময় পানিতে ডুবে থাকে। সময়ের সঙ্গে অনেক কিছুর উন্নতি হলেও ছাত্রছাত্রী অধ্যুষিত এই এলাকাটির একমাত্র রাস্তার কোনো সংস্কার হয়নি গত কয়েক বছরেও। অধ্যাপক শাহ্ আলম চৌধুরী সড়কটি দ্রুত মেরামত হোক—কর্তৃপক্ষের কাছে এটিই আমাদের প্রত্যাশা। মো. মাহমুদুল হাসান শিক্ষার্থী, নওগাঁ সরকারি কলেজ। বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি পানের ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণার ফলে স্বাস্থ্য সম্পর্কে সচেতনতার জন্য পানি ফুটিয়ে খাওয়া অথবা বোতলজাত বা জারজাত পানি খাওয়ার মানুষের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।যথাযথ পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া অবলম্বন না করেই পানি বোতল ও জারে ভরা হচ্ছে। অনেক প্রতিষ্ঠানের বিএসটিআইয়ের লাইসেন্স নেই, থাকলেও মেয়াদোত্তীর্ণ। তা ছাড়া ওয়াসার ছাড়পত্র নেই। শুধু ছাকনি দিয়ে ছেঁকে পানি বোতলজাত করছে। জনগণ বিশুদ্ধ পানির নামে এই যে দূষিত পানি কিনে করে পান করে চলেছে, যা সত্যিই ভয়ংকর এবং ঝুঁকিপূর্ণ। গত ২২ মার্চ পালিত হলো বিশ্ব পানি দিবস। পানি দিবস উপলক্ষে সচেতন নাগরিকদের পক্ষ থেকে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের প্রতি আমাদের আবেদন যেন যথাযথ মানসম্পন্ন এবং বিশুদ্ধ পানি কিনে জনগণ পান করতে পারে সেদিকে সত্যিকার অর্থে নজর দেবেন। মো. মাহতাব আলী বাইশ টেকি, মিরপুর, ঢাকা।