চি ঠি প ত্র
প্রতিশ্রুতিনির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার প্রকাশ করে থাকে। ইশতেহারে জনগণের কল্যাণের জন্য দলগুলো প্রতিশ্রুতি দিয়ে থাকে। বর্তমানে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার দেশ পরিচালনার দায়িত্বে আছে।নির্বাচনের পূর্বে আওয়ামী লীগ যেসব প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে একটি ছিল বেকার সমস্যা সমাধানকল্পে প্রতিটি পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া।উদ্ভট, অসম্ভব ও মিথ্যা এই প্রতিশ্রুতি দেওয়ার কোনো যুক্তিসংগত কারণ ছিল না। সরকারের দায়িত্ব পালনের প্রায় চার বছর অতিক্রান্ত হয়েছে। আর আছে মাত্র এক বছর। এর মধ্যে সরকার কতজনকে চাকরি দিতে পেরেছে, জনগণের মধ্যে এখন এই প্রশ্ন দেখা দিয়েছে। সরকার এই প্রতিশ্রুতি রক্ষার্থে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।বর্তমানে বিশ্বে প্রায় সব দেশে যে পদ্ধতির সরকারই থাকুক না কেন, তাদের উদ্দেশ্য কল্যাণমূলক রাষ্ট্র পরিচালনা। সরকারের উদ্দেশ্য চাকরি দেওয়া নয়। বেকার সমস্যা সমাধানের অনুকূল অবস্থা তৈরি করা। দেশে কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠা এবং ব্যবসা-বাণিজ্য যেন অবাধ ও সুষ্ঠুভাবে করা যায়, তার সার্বিক ব্যবস্থা করবে।নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য সরকার মিথ্যা, উদ্ভট ও অসম্ভব এই প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রতিশ্রুতি দিয়ে জনগণের আস্থা হারানো এবং দলকে হেয়প্রতিপন্ন করা হয়েছে।অতএব এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত না করাই রাজনৈতিক দলের উদ্দেশ্য হওয়া উচিত।মাহতাব আলী, মিরপুর, ঢাকা।