চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কী বৈপরীত্যরাঙামাটি বেড়াতে গিয়েছিলাম গত ফেব্রুয়ারি মাসে। কাপ্তাই লেক ঘুরে দুপুরে শুভলং চ্যানেলে প্যাদা টিং টিং (পেট টইটম্বুর) নামক রেস্টুরেন্টে খেতে গেলাম। সেখানকার যুবক ম্যানেজার আলোচনাক্রমে বলছিলেন, ‘কিছুদিন আগে সদ্য প্রয়াত বৌদ্ধ ধর্মগুরু বনভান্তের মরদেহ ঢাকা থেকে রাঙামাটি আনার পথে আট কিলোমিটার এগিয়ে গিয়ে আমরা নিয়ে এসেছি। প্রচুর মোটরসাইকেল এবং বিশাল গাড়িবহর নিয়ে আমরা গিয়েছিলাম হাজার হাজার মানুষ।’ আমি তাঁর নামটা শুনে প্রশ্ন করলাম—আপনি তো মুসলিম, আপনি কেন গিয়েছিলেন? তিনি বললেন, ‘হ্যাঁ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান আমরা সবাই গেছি। মুসলমান ছেলেরাই ছিল বেশি। এখানে জাতি-ধর্মের কোনো ব্যাপার ছিল না। বনভান্তে একজন মহাপুরুষ, আমরা তাঁকে এভাবে এনে সম্মান দেখিয়েছি।’দ্বিতীয় ঘটনাটি সেদিনই পড়ন্ত বিকেলের। আমরা শালবন বিহার দেখে ছোট্ট একটা নদী পার হয়ে যাব চাকমা রাজা দেবাশীষ রায়ের পুরোনো বাড়ি দেখতে। নদী পারাপারের খেয়ার মাঝি একজন বাঙালি যুবক। নদী পার হয়ে তাঁকে টাকা দিতে চাইলে তিনি টাকা নিতে অপারগতা জানালেন খুব বিনয়ের সঙ্গে। আমি জোরাজুরি করাতে সহযাত্রী একজন আদিবাসী তরুণ বললেন, ‘আজ তিনি কোনো পয়সা নেবে না কারও কাছ থেকে। আমাদের বনভান্তে মারা গেছেন তো, তাঁর সম্মানে তিনি পুণ্যির জন্য বিনা পয়সায় সবাইকে নদী পার করাচ্ছেন।’ আমি মাঝিকে জিজ্ঞেস করলাম, তুমি তো নিজে মুসলমান, তবে এ ব্রত করছ কেন? স্বল্পভাষী মাঝি বললেন, ‘তিনি বৌদ্ধ ধর্মগুরু হলেও সাধুপুরুষ, তাই।’আমেরিকায় সাদা-কালোর দাঙ্গা দেখে বা করাচিতে শিয়া-সুন্নির রক্তাক্ত যুদ্ধ দেখে আমরা উদ্বিগ্ন হই। বিচলিত হই যুক্তরাজ্যে নব্য নাৎসিবাদী সংগঠন বিএনপির (ব্রিটিশ ন্যাশনালিস্ট পার্টি) উত্থান দেখে। কঙ্গোতে হুতু-তুতসিদের জাতিগত লড়াই দেখে আমরা কেঁপে উঠি।সে-ই আমরাই গত ২৯ সেপ্টেম্বর একটি পটিয়া, রামু, উখিয়া ও টেকনাফ সৃষ্টি করে ফেলি। কী বৈপরীত্য!সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার একজন হোটেল বয় (ম্যাসিয়ার) এনামুল হক পেটের ব্যথায় আক্রান্ত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি হন। হাতুড়ে চিকিৎসক কর্তৃক পর পর ছয়বার তাঁর পেটে অপারেশন হয় এবং শেষ অবধি তাঁর পেটে একটি ফুটো করে পলিথিন বেঁধে দেওয়া হয়। সেই ফুটো দিয়ে পেটের বর্জ্য এসে পলিথিনে জমা হতো। এ খবরটি প্রথম আলোয় ২০০৮ সালে প্রকাশিত হলে তৎকালীন স্বাস্থ্য উপদেষ্টার তত্ত্বাবধানে এনামুলকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করে একজন দক্ষ সার্জনের নেতৃত্বে একটি সফল অস্ত্রোপচার করা হয়। এবার এনামুল সম্পূর্ণ সুস্থ হয়ে তাঁর আগের পেশায় ফিরে যান।আমাদের সংবিধানের পেটে এ রকম একটি পলিথিন বাঁধা রয়েছে। এখন প্রয়োজন একজন দক্ষ সার্জনের নেতৃত্বে একটি সফল অস্ত্রোপচার—ষোড়শ সংশোধনী। তবেই এ দেশে আর কোনো রাঙামাটি, পটিয়া, উখিয়া, রামু ও টেকনাফ সৃষ্টি হবে না।নায্মুন নাহারমানবাধিকারকর্মী, কিশোরগঞ্জ।