চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাওপাওলো কত দূর?গত ২৬ সেপ্টেম্বর প্রথম আলোতে ‘১৮০ কিলোমিটারের যানজটের নগর সাওপাওলো’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়েছে, ব্রাজিলের সবচেয়ে বড় শহর সাওপাওলো। প্রতি শুক্রবার সন্ধ্যায় ভয়াবহ যানজট তৈরি হয় শহরটিতে। দৈর্ঘ্যের হিসাবে এই যানজট কখনো কখনো ২৯৫ কিলোমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। এ খবরটিতে আমরা যারা ঢাকায় বসবাস করি, তারা আর আঁতকে উঠতে পারছি না। ঢাকার অবস্থা যে এর থেকে খুব একটা ভালো, তা নয়। আমাদের যেন গা-সওয়া হয়ে গেছে এই যানজট। প্রতিকারের উদ্যোগ নেই। আমরা প্রতিদিন গড়পড়তা চার-পাঁচ ঘণ্টা সময় শুধু যানজটেই কাটিয়ে দিই। এ কারণে আমাদের জীবনেই জট লেগে গেছে। কয়েক দিন আগে প্রথম আলোয় পড়েছিলাম রিও ডি জেনিরো শহরের কথা। এটিও ব্রাজিলের একটি শহর। কয়েক বছর আগে এই শহরের অবস্থা ছিল খুবই করুণ। কিন্তু করিতকর্মা মেয়রের কারণে শহরটির জঞ্জাল দূর হয়েছে। সেখানে ফিরে এসেছে স্বস্তি ও স্বাভাবিক জীবনধারা।যানজট নিরসনে আমাদের কি করার কিছু নেই? অনেকেই বলবেন, যাত্রাবাড়ীতে উড়ালসেতু হচ্ছে, এয়ারপোর্ট রোডে উড়ালসেতু হচ্ছে। কিন্তু গুটি কয়েক উড়ালসেতু দিয়ে রাজধানীর যানজট সমস্যার সমাধান সম্ভব নয়।প্রতিবছর যে হারে ঢাকা শহরের জনসংখ্যা ও যানবাহন বাড়ছে, সেই হারে কি রাস্তা তৈরি হচ্ছে? বিষয়টি নিয়ে সরকারের নীতিনির্ধারকেরা চিন্তিত বলে মনে হয় না। আমরা এই অবস্থা থেকে মুক্তি চাই। উচ্চশিক্ষা, কর্মসংস্থানসহ নাগরিক সব সুযোগ-সুবিধা দু-একটি শহরে সীমিত না রেখে সারা দেশে ছড়িয়ে দিতে হবে। গত ২৬ সেপ্টেম্বর একটি অনলাইন পত্রিকায় বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে একটি নিবন্ধ ও ছকচিত্র প্রকাশ পায়। তাতে দেখা যায়, ১৯২১ সালে আমাদের দেশের জনসংখ্যা ছিল প্রায় ৩ দশমিক ৩ কোটি। সেই সংখ্যা বেড়ে ৯০ বছরের মাথায় পাঁচ গুণ বেড়ে দাঁড়িয়েছে ১৬ কোটিতে। জনসংখ্যা বৃদ্ধির এ হার অব্যাহত থাকলে আগামী ১০০ বছর পরে এ দেশের জনসংখ্যা দাঁড়াবে প্রায় ১০০ কোটিতে। আমাদের সরকার ও নীতিনির্ধারকেরা একবার ভেবে দেখুন, তখন এই ১০০ কোটি মানুষ কোথায় থাকবে? কী খাবে? কোন রাস্তায় কীভাবে চলাচল করবে?অলোক বসুঢাকা।সুখী দেশযুক্তরাজ্যের বেসরকারি সংস্থা নিউ ইকোনমিকস ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে প্রতিবছর সুখী দেশের তালিকা প্রকাশ করছে। বিশ্বের সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১১তম। ২০১২ সালে বিশ্বের ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১১তম। নিঃসন্দেহে তথ্যটি আনন্দকর, যা ৭ অক্টোবর প্রথম আলো পত্রিকায় পড়লাম। প্রশ্ন জাগে, আমরা কতটা সুখী? পত্রিকা খুললেই দেখা যায়, শিক্ষাঙ্গনে অস্থিরতা, সড়ক দুর্ঘটনা, দুর্নীতির কালো ছায়াসহ আরও অনেক হতাশাজনক খবর। রামুর বৌদ্ধপল্লি ও মন্দিরের ওপর হামলা একটি ন্যক্কারজনক ঘটনা। এটা একদিকে বেদনাদায়ক, অন্যদিকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে লজ্জার মুখে ফেলেছে। অন্যদিকে রয়েছে রাজনৈতিক অস্থিরতা। ‘তত্ত্বাবধায়ক সরকার’ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতভেদের কারণে সাধারণ মানুষ শঙ্কিত। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের ফিরে আসার খবর আনন্দের। আরও ভালো হয়, যদি ঐক্যের সেতু রচিত হয় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে। তবে হয়তো সুখী দেশের তালিকায় প্রথম স্থানে একদিন থাকবে আমার প্রিয় মাতৃভূমি ‘বাংলাদেশ’। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।নতুন পে-স্কেল দিনআমাদের দেশে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে প্রতিটি মানুষেরই জীবনযাত্রা কঠিন হয়েছে। চাকরিজীবীদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠেছে। পেনশন-হোল্ডাররা অতি কষ্টে জীবন যাপন করছেন। তাই আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, বেতন দ্বিগুণ করুন এবং পেনশন ভাতা কমপক্ষে ১৫ হাজার টাকা করুন।প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে বলেছিলেন, প্রতিটি পরিবারের একজন করে চাকরি দেবেন। চাকরি আর দেওয়া হলো না।মো. ওমর ফারুকী আজমগৌরীপুর, ময়মনসিংহ।