চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ লজ্জা রাখি কোথায়?আমাদের বাসায় টেলিভিশন ছিল না। প্রতি শুক্রবার কাকাদের বাসায় যেতাম সিনেমা দেখার জন্য। বিটিভির সম্প্রচার শুরু হতো বেলা তিনটায়। শুরুতে বাংলাদেশের বিভিন্ন স্থানের দৃশ্য দেখানো হতো। পরে পবিত্র কোরআন তিলাওয়াত করা হতো অর্থসহ। কোরআন তিলাওয়াত করার পর বেদ, ত্রিপিটক ও বাইবেল অর্থসহ পাঠ করা হতো। ত্রিপিটক পাঠ করতেন সুকুমার বড়ুয়া। তিনি খুব সুন্দরভাবে অর্থসহ এটি পাঠ করতেন। ‘বৌদ্ধং স্বরোনংগম স্বামী সত্যং স্বরোনংগম স্বামী, স্বংগোম স্বরোনগম স্বামী’—জগতের সব প্রাণী সুখী হোক, অনির্বাণ পরম সুখ, অনির্বাণ পরম শান্তি। গত ৩০ সেপ্টেম্বর সকালে পত্রিকা হাতে নিয়ে বৌদ্ধদের ওপর হামলার খবর পড়ে খুব ব্যথিত ও লজ্জিত হলাম। সব সময় গর্ববোধ করতাম সাম্প্রদায়িক সম্প্রীতি ভারত ও পাকিস্তান থেকে আমাদের দেশ অনেক ভালো। কিন্তু সেই ধারণা ভুল প্রমাণিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়। এ লজ্জা রাখি কোথায়? সোহেল মাহমুদরামগঞ্জ, লক্ষ্মীপুর। ১০ সেকেন্ড পালসসম্প্রতি মোবাইল অপারেটরগুলোতে চালু করা ১০ সেকেন্ড পালস-সুবিধাকে সাধুবাদ জানাই। একই সঙ্গে এর কলরেট আগের তুলনায় দ্বিগুণ হওয়ায় আমরা প্রকৃতপক্ষে উপকৃত হচ্ছি না। নতুন কলরেটে আমাদের প্রায় দ্বিগুণ টাকা পরিশোধ করতে হচ্ছে। উদাহরণস্বরূপ বাংলালিংকের স্পেশাল এফঅ্যান্ডএফ প্যাকেজের কলরেট ছিল প্রতি মিনিট ২৫ পয়সা, কিন্তু বর্তমানে ৭ পয়সা/১০ সেকেন্ড হিসেবে কলরেট হলো ৪২ পয়সা/মিনিট। অনুরূপভাবে বাংলালিংকের বিশেষ অফার (২৫ পয়সা যেকোনো বাংলালিংক নম্বরে রাত ১২টা থেকে বিকেল পাঁচটা) কলরেটও অনুরূপ হারে বেড়েছে। (তথ্যসূত্র: www.banglalinkgsm.com)। বাংলালিংকসহ অন্য অপারেটরদেরও প্রায় একই অবস্থা। তাই সংশ্লিষ্টদের কাছে আবেদন, ১০ সেকেন্ড পালস বজায় রেখে কলরেট পুনর্নির্ধারণ করা হোক।মাহমুদুল হাসানবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়।