চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাইকেল গ্যারেজগত ৩ অক্টোবর প্রথম আলো বুধবারের ক্রোড়পত্র পত্রিকায় স্বাস্থ্যকুশল কলামে প্রকাশিত হয়, ‘বাইসাইকেল চালান, সুস্থ থাকুন। ভালো থাকতে হলে সাইকেল চালাতে হবে ৩০ মিনিট প্রতিদিন। বাইসাইকেল চালালে ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি অর্ধেক কমে আসে। বাইসাইকেল চালালে শরীরের প্রধান পেশিগুলোর ব্যায়াম হয়।’ আমি মনে করি, রাজশাহী কলেজের ছাত্ররা সাইকেল চালানোর মূল্য বোঝে। কারণ সেটা বোঝা যায় যখন কলেজ গ্রন্থাগারের পেছনে সাইকেলের গ্যারেজে কয়েক হাজার সাইকেল একসঙ্গে নজরে পড়ে। দুঃখজনক হলেও সত্য, ভর্তির সময় ছাত্রছাত্রীদের কাছ থেকে গ্যারেজ-খরচ বাবদ টাকা আদায় করা হয়। কিন্তু গ্যারেজটির বেহাল অবস্থা। সাইকেল সংরক্ষণের জন্য স্বচ্ছ টোকেন-ব্যবস্থা নেই, যার ফলে প্রতিনিয়ত সাইকেল হারিয়ে যাচ্ছে। গ্যারেজে ছাউনির ব্যবস্থা নেই, যার ফলে বর্ষাকালে গ্যারেজে কাদা জমে ও কিছু অংশ পানিতে ডুবে যায়। গ্যারেজের এক-তৃতীয়াংশ জায়গায় ছাউনি আছে, যা কলেজ কর্মচারীদের মোটরসাইকেল রাখার জন্য নির্ধারণ করা হয়েছে। এসব সমস্যা সমাধানে গ্যারেজ রক্ষার জন্য বারবার কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কিন্তু বিষয়গুলো আমলে নেওয়া হয়নি।মো. বেলাল হোসেনরাজশাহী কলেজ, রাজশাহী।সয়াবিন চাষসয়াবিন বলতে আমরা সাধারণত সয়াবিন তেলকে বুঝি। এই তেলের বহুবিধ ব্যবহার রয়েছে। এতে রয়েছে ৪২-৪৩ ভাগ আমিষ, যা আমাদের দেহ গঠনে সহায়ক। সয়াবিন ভোজ্যতেল হিসেবে আমাদের দেশে খুব জনপ্রিয়। দেশের বিজ্ঞানীরা কিছু সহজ পদ্ধতির মাধ্যমে সয়াবিন থেকে বিভিন্ন সম্পূরক খাবার তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছেন। এগুলোর মধ্যে সয়াদুদ, সয়াদধি, সয়ামাংস, সয়াডাল, সয়াময়দাসহ নানান খাবার। ভাতের সঙ্গে সম্পূরক খাবার হিসেবে এগুলো ব্যবহার করলে ভাতের ওপর যেমন চাপ কমবে, তেমনি দূর হবে পুষ্টির সমস্যা। দেশে এখন বৃহত্তর নোয়াখালীতে সয়াবিনের চাষ হচ্ছে। রবি ফসল সয়াবিন একক ও অনন্য সাধারণ ফসল হিসেবে এ অঞ্চলে এখন প্রতিষ্ঠিত। সয়াবিন চাষে ঝুঁকি ও খরচ বাদামের তুলনায় কম, লাভ অনেক বেশি। তা ছাড়া সয়াবিন উত্তোলনের পর জমিতে আউশ ধানের ফলন ভালো হয়। কারণ সয়াবিন উত্তম বায়ুমণ্ডলীয় নাইট্রোজেন আবদ্ধকারী লিগুম ফসল হিসেবে মাটিতে নাইট্রোজেনের মাত্রা বৃদ্ধি করে। আবার সয়াবিনের পাতাসহ অন্যান্য অংশ এবং শিকড় অল্প সময়ের মধ্যে পচে-গলে মাটিতে জৈব সার তৈরি করে। এর ফলে মাটির স্বাস্থ্য ও পরিবেশ অনেক উন্নত হয়। মাটি হয় পুষ্টিগুণে সমৃদ্ধ। বৃহত্তর নোয়াখালীর চরাঞ্চলে পতিত জমি ও আমন ধান কাটার পরে খরা ও লবণাক্ততার কারণে যেসব জমি অনাবাদি থাকে, সেসব জমিতে অনায়াসে সয়াবিন চাষ করা যেতে পারে। তাই বাণিজ্যিকভাবে সয়াবিন চাষ করলে আমদানিনির্ভরতা কমানো, পোলট্রি ও ফিশফিড তৈরি, বিভিন্ন পুষ্টিসমৃদ্ধ খাবার তৈরি করে বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ দেশের পুষ্টি সমস্যা কমানো, জমির উর্বরতা বাড়ানো, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব।জাহেদুর রহমানপুরানা পল্টন, ঢাকা।গুজবে কান দেব নাকি?৩৩তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস। কর্তৃপক্ষ পুরোনো রেকর্ডারই বাজাল। যেকোনো সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস একটা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। পরীক্ষাসংশ্লিষ্ট কমিটির অল্প কিছু অসাধু ও অর্থলোভী লোকের কারণে এই অপ্রত্যাশিত লজ্জাকর ব্যাপারটির পুনরাবর্তন ঘটছে। প্রতিটি পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ পুনরায় পরীক্ষা নেওয়ার ঝামেলা এড়াতে ও অর্থ বাঁচাতে বিষয়টিকে গুজব (!) বলে উড়িয়ে দিচ্ছে। কিন্তু যা রটে তা কিছু তো বটে! কেবল যেগুলো মিডিয়াতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে পরীক্ষা স্থগিত করা হচ্ছে। টাকার বিনিময়ে আশপাশের প্রায় মেধাশূন্যদের চাকরি পেতে দেখে মেধাবীরা পড়াশোনায় আগ্রহ হারিয়ে ফেলছেন। টাকার বিনিময়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে মেধাশূন্যদের অধিষ্ঠান জাতির জন্য খুব বেশি কল্যাণ বয়ে আনে না? এনবিআর, জনতা ব্যাংক ও সবশেষে বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আমরা লজ্জিত, মর্মাহত, ব্যথাহত, হতাশ ও ক্ষুব্ধ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে যথাযথ গুরুত্ব দিলে আখেরে ভালোই হবে। মো. ওমর আলীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।