চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রব্যমূল্যবাংলাদেশের ৮০ শতাংশ মানুষ কৃষক। কৃষিনির্ভর অর্থনীতির এই দেশের মানুষ শতকরা ৬০ জন দারিদ্র্যসীমার নিচে বাস করে। ফলে এ দেশের অধিকাংশ মানুষই প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন অনুসারে কিনতে পারে না। ক্রমবর্ধিত জনসংখ্যার চাপ সব বিষয়ের ওপর সমানভাবে বাড়ছে। ফলে একদিকে জমির পরিমাণ কমে যাচ্ছে, অন্যদিকে মানুষের কর্মসংস্থান কমে যাচ্ছে। এ দেশের শিক্ষিত মোট জনসংখ্যার একটি বিরাট অংশ বেকার। এরূপ পরিস্থিতিতে জনজীবনে যখন চলছে টানাপোড়েন, ঠিক এমন সময় প্রতিদিনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বেড়ে যাচ্ছে। চাল, ডাল, ভোজ্যতেল, জ্বালানি তেল, পেঁয়াজ, আদা, রসুন, মাছ, মাংস, চিনি রাতারাতি বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষ বাজার করতে গিয়ে চরম হতাশায় পড়ছে। প্রয়োজন অনুসারে তারা জিনিসপত্র কিনতে পারছে না। বাজারের অবস্থা দেখে মনে হয়, দেশে বাজার নিয়ন্ত্রণকারী কোনো কর্তৃপক্ষ নেই। সরকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যবৃদ্ধি রোধ করতে চেয়েও অদৃশ্য কোনো কারণে তা করতে ব্যর্থ হচ্ছে। এ অবস্থার আশু প্রতিকার দরকার। বাজার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষকে দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধে অত্যন্ত সক্রিয় হতে হবে। এ ছাড়া দ্রব্যের মূল্যবৃদ্ধির জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। আন্তর্জাতিক বাজারে যেসব দ্রব্যের মূল্য বেড়ে যায়, সেসব দ্রব্যের ক্ষেত্রে সরকারকে বিশেষ ভর্তুকি দিতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর আমদানি কর সম্পূর্ণ প্রত্যাহার করতে হবে। এর ফলে পণ্য আমদানি করা সহজ হবে। উজ্জ্বল দাস পোদ্দারধানমন্ডি আ/এ, ঢাকা। রফিকুলের পাঠাগার১৩ অক্টোবর প্রথম আলোয় ‘একজন রফিকুল ও একটি পাঠাগার’ পড়ে এ বিষয়ে কিছু লেখার প্রয়াস পাচ্ছি। কৃষক রফিকুল তাঁর অক্লান্ত পরিশ্রমে রংপুরের পায়রাবন্দের মুরাদপুর গ্রামে ‘বেগম রোকেয়া স্মৃতি পাঠাগার’ গড়ে তোলেন। মহীয়সী নারী বেগম রোকেয়ার জন্মভূমিতে, যেখানে তিনি সব সামাজিক প্রতিবন্ধকতা দূর করে নারীশিক্ষা আন্দোলনকে নিজের জীবনে ব্রত হিসেবে নিয়েছেন, সেখানে একটি পাঠাগার গড়ে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার যে প্রয়াস, তা এক মহতী উদ্যোগ, যা বলার অপেক্ষা রাখে না। আমাদের সমাজে যাঁরা বিত্তবান, তাঁরা এসব মানবহিতৈষী কাজে এগিয়ে আসেন না। যাঁরা দেশের প্রত্যন্ত অঞ্চলে নিজের কর্ম দিয়ে আলো ছড়ান, তাঁরা কিন্তু ধনাঢ্য ব্যক্তি নন। তবু তাঁরা দেশের কথা ভাবেন, মানুষের কথা চিন্তা করেন, এতেই বা কম কিসে? আমরা আশাবাদী, ভবিষ্যতে এসব মানুষ নিজের কর্মে সপ্রতিভ হয়ে দেশের মুখ উজ্জ্বল করবে। এসব অপরাজেয় মানুষের নব্য প্রস্ফুটিত গোলাপের ভালোবাসা ও অন্তরের অন্তস্তল থেকে বিনম্র শ্রদ্ধা জানাই। মাহবুবুর রহমাননোয়াখালী সরকারি কলেজ।শিক্ষক নিয়োগআমরা ২০১০ সালের রেজি. বেসরকারি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিই এবং লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রায় ৪০ হাজার প্রার্থী উত্তীর্ণ হই। এর মধ্য থেকে সামান্য প্রার্থীকে তাঁদের কাঙ্ক্ষিত পদে যোগদান দেওয়া হয়। বর্তমানে প্রায় সবাই নিয়োগবিহীন মানবেতর জীবন কাটাচ্ছেন। এই নিয়োগদান করা হয় ইউনিয়নের মেধাক্রম অনুসারে। এতে দেখা যায়, যাঁরা উপজেলা বা থানা পর্যায়ে প্রথম হয়েছেন, তাঁদেরও ভাগ্যক্রমে যোগদান দেওয়া সম্ভব হয়নি। পক্ষান্তরে যে থানা পর্যায়ে মেধাক্রম ৬০-এর ওপর, তেমন প্রার্থীও আবার নিয়োগ পেয়েছেন। কিন্তু তাতেও আমাদের কোনো অভিযোগ নেই। যেহেতু ইউনিয়ন কোটায় প্রথম-দ্বিতীয় স্থান পাওয়া প্রার্থীর পদ শূন্য নেই। আমার বক্তব্য, আগামী ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেজি. স্কুলগুলোকে জাতীয়করণ করতে যাচ্ছেন। আর এই ২৬ হাজার রেজি. স্কুলকে যদি জাতীয়করণ করা হয়, তবে আমাদের নিয়োগের ব্যাপারে কেন স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হচ্ছে না। প্রধানমন্ত্রী ঘরে ঘরে চাকরির যে প্রতিশ্রুতি দিয়েছেন নির্বাচনী ইশতেহারে, তা এর মাধ্যমে কিছুটা হলেও বাস্তবায়ন করা যাবে। মো. রিয়াজহাবাসপুর, পাংশা, রাজবাড়ী।