চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্গতদের জন্য সাহায্য১০ অক্টোবর রাতে অকস্মাৎ এক প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ছোবলে নোয়াখালী জেলার হাতিয়ায় অনেকগুলো গ্রাম লন্ডভন্ড হয়ে যায়। মাত্র কয়েক মিনিটের স্থায়ী এই প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের তাণ্ডবে এ এলাকার মারাত্মক ক্ষতি হয়। অনতিবিলম্বে দুর্গতের জন্য খাদ্য, বস্ত্র ও চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজন। স্থানীয়ভাবে যে সাহায্য-সহযোগিতা পাওয়া যাচ্ছে, তা অপ্রতুল। এ অবস্থায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ও বিভিন্ন দাতা সংস্থা ও সমাজের দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। সাইফুল ইসলাম, সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় চার বছর মেয়াদে সম্মান কোর্স চালু করার নিমিত্তে সম্প্রতি ভর্তি বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে শুধু ঢাকা কলেজ কেন্দ্র থেকে ফরম সংগ্রহ করে তা ঢাকা কেন্দ্রেই জমা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং জনতা ব্যাংক ঢাকা কলেজ কেন্দ্রে ভর্তি ফরমের টাকা জমা দেওয়ার উল্লেখ আছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আবেদন, বিভাগীয় শহর কেন্দ্রের মাধ্যমে এবং ওই ব্যাংকের বিভাগীয় শাখা থেকে ফরম জমা ও গ্রহণ করার সুযোগ দিতে কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি। মো. মাহবুবুল আলম, ঢাকা।