চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরির বয়সআমরা যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, সেশনজটের কারণে আমাদের অনার্সসহ মাস্টার্স করতে সময় লাগে আট-নয় বছর। তখন আমাদের বয়স হবে ২৮-২৯। চাকরির প্রস্তুতি নিতে নিতে এক কি দুবার বিসিএসসহ অন্যান্য সরকারি চাকরির পরীক্ষা দিতেই বয়স শেষ হয়ে যায়। আমরা যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি, সব সময় আমাদের মধ্যে হতাশা কাজ করে। কী আমাদের ভবিষ্যৎ? এরপর আবার বিভিন্ন কোটা। পৃথিবীর উন্নত দেশগুলোতে চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর হলে আমাদের দেশেও তা হতে সমস্যা কী? আমাদের দেশে শিক্ষার হার বাড়ছে কিন্তু সরকারের বা দেশের কর্মক্ষেত্র বাড়েনি। তাই দুর্নীতিমুক্ত চাকরির ক্ষেত্রে আবেদনের বয়স বাড়ানোর বিকল্প নেই। বিভিন্ন দল এটা নিয়ে আন্দোলন করছে। পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এমনকি জাতীয় সংসদে স্পিকার গত ১ ফেব্রুয়ারি ৭১ বিধিতে জনগুরুত্বপূর্ণ নোটিশের ওপর আলোচনার সময় সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার প্রস্তাব করেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনায় নিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন ও উচ্চশিক্ষিত হতাশাগ্রস্ত বেকারদের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। দেশের স্বার্থের কথা, দেশের মানুষের স্বার্থের কথা চিন্তা করে সরকারকে সরকারি চাকরিতে আবেদনের সময় বাড়ানোর আবেদন করছি।সায়মা আখতারসরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর।ঢাকা কলেজঢাকা কলেজ দেশের একটি স্বনামধন্য ও ঐতিহ্যমণ্ডিত কলেজ। ব্রিটিশ শাসনামল থেকেই এর কার্যক্রম অব্যাহত রয়েছে। এখানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বাংলা, ইংরেজি, রসায়ন, পদার্থবিদ্যা হিসাববিজ্ঞান প্রভৃতি সাধারণ বিষয় থাকলেও ফার্মেসি, কম্পিউটার সায়েন্স, ফলিত রসায়ন, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, মার্কেটিং প্রভৃতি উঁচু মানের বিষয় এখানে নেই।ঢাকা কলেজের নাম ও ঐতিহ্য ধরে রাখার জন্য তথা উচ্চশিক্ষার প্রসারের জন্য উক্ত বিষয়গুলো খোলা অত্যন্ত জরুরি। তাই শিক্ষা মন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষের কাছে এ সম্পর্কে অনুরোধ জানানো যাচ্ছে।কল্লোল হাসান, ঢাকা কলেজ।