চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমএলএম ব্যবসাএমএলএম ব্যবসার ফাঁদে পড়ে মানুষ দিন দিন নিঃস্ব হচ্ছে। জীবনের তাগিদের প্রয়োজনে মানুষ দিন-রাত চেষ্টা করে চলছে। দেশের সর্ববৃহৎ কোম্পানি ডেসটিনি ২০০০ লি. যাত্রার পর থেকে মানুষের আর্থিক সচ্ছলতার কথা বলে হাজার কোটি টাকা গ্রাহকের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। সম্প্রতি দেখা গেছে, তাদের কোম্পানির চেয়ারম্যান, এমডিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে, যার ফলে সাধারণ গ্রাহকেরা দিশেহারা। তাঁদের সামান্য পুঁজিও বুঝি গেল। কোম্পানির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে সরকার। সাধারণ মানুষের প্রশ্ন, কোম্পানির শুরুতে কোনো দুর্নীতি-অনিয়ম থাকে না। অথচ গ্রাহকদের মুনাফা দেওয়ার প্রাক্কালে শুরু হয় অনিয়ম, দুর্নীতি। যার ফলে সাধারণ গ্রাহক বিপাকে পড়েন। সরকার যদি কোনো কোম্পানির শুরুতে তদারকি ও ব্যবস্থা গ্রহণ করে, তাহলে মানুষের এই দুর্ভোগে পড়তে হয় না। মানুষ আজ দিন দিন আস্থা হারাচ্ছে। এভাবে চলতে থাকলে মানুষের চলা কঠিন হয়ে যাবে, সরকার একটু সুদৃষ্টিপাত করলেই এ রকম দুর্নীতি থেকে সাধারণ মানুষ বেঁচে যাবে। আশা করি, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়ে ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে জনগণের পাশে দাঁড়াবে।মো. আরফাদুল ইসলামঢাকা।ঝরে পড়াইউনেসকোর এক প্রতিবেদনে বলা হয়, যে শীর্ষ পাঁচটি দেশের অসংখ্য তরুণ বয়সী মানুষ কখনো প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পারেন না, তার একটি বাংলাদেশ। তথ্যটি ১৬ অক্টোবর দৈনিক প্রথম আলো পত্রিকায় পড়লাম। প্রতিবেদনে বলা হয়, ‘দেশের তরুণ বয়সীদের ২৭ শতাংশ প্রাথমিক শিক্ষা সমাপ্ত করতে পারেননি। তাঁরা কাজের উপযোগী দক্ষতাও অর্জন করতে পারেননি।’ তাহলে যাঁরা ঝরে গেলেন, তাঁদের ভবিষ্যৎ কী? প্রতিবেদনে আরও বলা হয়, ‘এই মুহূর্তে দক্ষিণ ও পশ্চিম এশিয়ায় প্রায় এক কোটি ৩০ লাখ শিশু প্রাথমিক বিদ্যালয়ে এবং তিন কোটি ১০ লাখ কিশোর মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে।’ বিশ্বে প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী ২৫ কোটি শিশু পড়তে বা লিখতে পারে না বলে উল্লেখ করা হয়। ঝরে পড়া ছাত্রছাত্রীর এই বিশাল পরিসংখ্যান সত্যি সবাইকে হতাশ করবে। এই বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগে বিশ্বকে প্রযুক্তিনির্ভর করার পাশাপাশি দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক মুক্তি, স্বনির্ভরতা অর্জনে শিক্ষিত সমাজ সৃষ্টির কোনো বিকল্প নেই। কিন্তু ঝরে পড়া রোধ করতে না পারলে সব চেষ্টাই ব্যর্থতায় পর্যবসিত হবে। আগামী মাসেই শুরু হতে যাচ্ছে প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষা। দেখা গেছে, প্রথম থেকে পঞ্চম শ্রেণীর মধ্যে এবং প্রাথমিক সমাপনী ও জেএসসির মাঝামাঝিতে অনেক শিক্ষার্থীই বিদ্যালয় ত্যাগ করেছে নানাবিধ কারণে, যা খুবই হতাশাজনক। আর দেশকে নিরক্ষরমুক্ত করতে হলে প্রয়োজন ঝরে পড়া রোধ করা। আর এই ঝরে পড়া রোধে অভিভাবকের সচেতনতার পাশাপাশি শিক্ষকের দায়িত্ব ও আন্তরিকতা অনেক বেশি প্রয়োজন। ঝরে পড়া রোধে ‘হোম ভিজিট’ শব্দটি খুবই কার্যকর। প্রত্যেক শিক্ষকের প্রতি মাসে ন্যূনতম একটি করে হোম ভিজিট করতে হয়। কিন্তু এটাকে কাগজে-কলমে সীমাবদ্ধ না রেখে প্রয়োজন একাধিকবার বিদ্যালয়ে না আসা শিক্ষার্থীদের বাড়িতে যাওয়া এবং ওই শিক্ষার্থীকে বিদ্যালয়মুখী করা। এ ছাড়া রয়েছে উঠান বৈঠক, অভিভাবক মিটিং, মা সমাবেশসহ আরও অনেক পদক্ষেপ, যা ঝরে পড়া রোধ করতে পারে। কিন্তু প্রয়োজন এসব কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ এবং সঠিকভাবে দায়িত্ব পালন ও আন্তরিকতা বাড়ানো। সেই সঙ্গে প্রয়োজন অভিভাবকদের সচেতন করে তোলা। আর এ কাজে সবাইকে এগিয়ে আসতে হবে। সঞ্জয় কুমার ভৌমিকবসুন্ধরা আ/এ, শ্রীমঙ্গল।ফুটওভারব্রিজ চাইজিইসি মোড় চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র বলে পরিচিত। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসে তাদের প্রয়োজনীয় কাজ করতে। চার রাস্তার সংযোগস্থল হলো জিইসি মোড়। দুঃখের বিষয়, এই গুরুত্বপূর্ণ মোড়ে কোনো ফুটওভারব্রিজ নেই। যার ফলে প্রতিদিন হাজার হাজার স্কুল-কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছে। যার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। তাই আমি প্রথম আলোর মাধ্যমে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ এই মোড়টাতে যেন একটা ফুটওভারব্রিজ স্থাপন করা হয়।মুহাম্মদ ইসমাইল হোসেনচট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ।