চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের কষ্টআমি চট্টগ্রামের একজন সাধারণ যুবক, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আমি চট্টগ্রামবাসীর পক্ষে যোগাযোগমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের চট্টগ্রামের রাস্তার অবস্থা বেহাল। তার ওপর গাড়িওয়ালাদের অত্যাচারে আমরা সাধারণ মানুষ অতিষ্ঠ। চাকরি, ব্যবসা, স্কুল-কলেজ ও অন্যান্য কাজে আমাদের চট্টগ্রাম বহদ্দারহাট থেকে চকবাজার, দিদার মার্কেট হয়ে আন্দরকিল্লা, নিউমার্কেটে আসা-যাওয়া করতে হয়। আসা-যাওয়ার সময় সঠিকভাবে গাড়ি চালানো হলে ২০ মিনিট লাগতে পারে। কিন্তু বড় বাসগুলো নির্দিষ্ট যাত্রী নেওয়ার পরও ওভারলোড নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। যখন মানুষ গাদাগাদি হয়ে যায় এরপর তারা গাড়ি ছাড়ে এবং নির্দিষ্ট স্টেশনের কোনো ধার ধারে না। ৩০-৪০ গজ পরপর গাড়ি থামায়। এর ফলে মানুষের ভোগান্তির সৃষ্টি হয়। এভাবে তারা যানজটের সৃষ্টি করে, যার কারণে আমাদের অফিসে পৌঁছাতে দেরি হয়ে যায়। এ সমস্যার কারণে অনেকের চাকরি চলে গেছে। আমি মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন জানাব, এই গাড়িগুলোর পাশাপাশি আমাদের মতো চাকরিজীবীদের জন্য কিছু গাড়ির ব্যবস্থা করা হোক, যাতে আমাদের মতো যাত্রীরা নির্দিষ্ট সময়ে তাদের কর্মস্থলে যেতে পারে। এর ফলে সাধারণ যাত্রীরা হয়রানির শিকার থেকে মুক্ত হবে এবং রাস্তার যানজট কমে যাবে। পাশাপাশি বড় বাসগুলোকে ওভারলোড না করার নির্দেশ দিতে হবে। আমার আবেদন বিবেচনা করে চট্টগ্রামের কিছু চাকরিজীবী ও সাধারণ যাত্রীদের হয়রানি দূর করার পদক্ষেপ নিলে আমরা উপকৃত হব।মোহাম্মদ আবু সাঈদ চৌধুরীআন্দরকিল্লা, চট্টগ্রাম।