চি ঠি প ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণখেলাপির কারণসম্প্রতি বিভিন্ন পত্রপত্রিকায় ব্যাংক ঋণখেলাপিদের সংখ্যা বৃদ্ধির খবর প্রকাশিত হয়েছে। এ জন্য বিভিন্ন ব্যাংকের কেন্দ্রীয় পর্যায় থেকে ঋণখেলাপিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাসহ ঋণ পরিশোধে সর্বোচ্চ তাগাদা দেওয়া হচ্ছে। কিন্তু নেপথ্যে থাকা অন্ধকারের বিড়াল বীরদর্পে দাপিয়ে বেড়াচ্ছে। বড় বড় ঋণখেলাপি পার পেলেও ব্যাংক কর্তৃপক্ষ ক্ষুদ্র ঋণগ্রহীতাদের নানাভাবে হয়রানি করে থাকে। ঋণখেলাপির অন্যতম কারণ ঋণ নেওয়ার সময় ঋণগ্রহীতার পুরো টাকা না পাওয়া। এক-দুই লাখ টাকার ঋণ নিতে হলেও ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের ১৫-৩০ হাজার টাকা ঘুষ দিতে হয়। ওই কর্মকর্তা-কর্মচারীরা ঋণগ্রহীতাকে ঋণ পরিশোধের সময় নানা রকম সুবিধা পাইয়ে দেওয়ারও আশ্বাস দেন। কৃষকসহ সাধারণ ঋণগ্রহীতারা তাঁদের কথায় বিশ্বাস করে ঋণের পুরো টাকা না নিয়েই কাগজপত্রে সই দেন। পুরো টাকা হাতে না পেয়েও তাঁকে সেই ঋণের দায় বহন করতে হয়। এ অবস্থায় ঋণগ্রহীতার পক্ষে ব্যাংকের সুদ ও আসল পরিশোধ করা সম্ভব হয় না। ফলে তিনি ঋণখেলাপিতে পরিণত হন। অথচ, যদি তাঁকে ঋণের প্রাপ্য সমুদয় টাকা তুলে দেওয়া হতো, তাহলে তাঁর পক্ষে ঋণ পরিশোধ করা সহজ হতো। ঋণগ্রহীতার সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ব্যাংকের অসাধু কর্মচারী-কর্মকর্তারা তাঁকে ঘুষ দিতে বাধ্য করেন। অনেক সময় ঋণ পরিশোধের সময় নানা রকম সুযোগ-সুবিধারও প্রলোভন দেখান। এই প্রলোভনে পড়ে অনেকেই ঋণের পুরো টাকা না পেয়েই কাগজে সই দেন। পরে এসব কর্মকর্তা অন্য ব্যাংকে বদলি হয়ে যান এবং নতুন কর্মকর্তারা এসে ঋণগ্রহীতার ওপর নানা রকম চাপ দিতে থাকেন। অথচ ব্যাংকের শাখাগুলোতে যদি সুষ্ঠু তদারকির ব্যবস্থা থাকত, তাহলে ঋণগ্রহীতা এভাবে প্রতারিত হতেন না। ব্যাংকের বিভিন্ন শাখায় তদারক কর্মকর্তারা সব সময় উপস্থিত থাকতে না পারলেও তাঁদের ফোন নম্বর দেয়ালে লিখে রাখা প্রয়োজন। যাতে ঋণগ্রহীতারা অসাধু ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অভিযোগ জানানোর সুযোগ পান। এতে ঋণগ্রহীতারা যেমন হয়রানি থেকে রেহাই পাবেন, তেমনি ব্যাংকও খেলাপি ঋণের দায় থেকে মুক্ত থাকবে। এ ছাড়া অসাধু ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সাইদুল, গ্রিন রোডঢাকা।রামু নিয়ে রাজনীতিসম্প্রতি কক্সবাজারের রামু, উখিয়া, টেকনাফ ও চট্টগ্রামের পটিয়ার বৌদ্ধপল্লিতে যে হামলার ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এই হামলাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। অনেকেই রাতে বাড়িতে থাকতে পারছে না। অনেক নিরীহ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। অথচ যাকে নিয়ে এত কাণ্ড, সেই উত্তম বড়ুয়াকে প্রশাসন এখন পর্যন্ত খুঁজে না পাওয়া রহস্যজনক। আমরা ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। প্রকৃত অপরাধীরা শাস্তি পাক। কিন্তু নিরীহ মানুষ যাতে হয়রানির হাত থেকে রেহাই পায়, সে জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। রামুর ঘটনা নিয়ে সরকার ও বিরোধী দল যে রাজনীতি করছে, তা কোনোভাবে সমর্থন করা যায় না। সরকার চাইলে এর সুষ্ঠু তদন্ত হতে পারে। আমরা এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। আসল অপরাধীদের বিচারের আওতায় এনে নিরীহ মানুষকে হয়রানি থেকে বাঁচান। মো. আরফাদুল ইসলামড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা। সড়ক মেরামত চাই পাবনা জেলার বেড়া অঞ্চলের দাসপাড়ায় গ্যাস-সংযোগ নেওয়ার পর কাটা রাস্তা আর মেরামত হয়নি। গ্যাস-সংযোগ নেওয়ার ফলে রাস্তার এমন ক্ষতি হয়েছে যে, এলাকাবাসী অনেক চেষ্টা করেও মেরামত করতে পারেননি। ফলে যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে, যাত্রীদের নিয়ত ঝাঁকুনি খেতে হয়। আর রোগী হলো তো কথাই নেই। তাই এই কাটা রাস্তাটি মেরামতের জন্য কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করছি। ইমরান হাসানবেড়া, পাবনা।