চি ঠি প ত্র
পোস্টম্যানের ফরিয়াদচট্টগ্রামের খরণদ্বীপ ডাকঘরে আমি পোস্টম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করি। কিন্তু ১৯৯২ সালের এক আদেশবলে বিনা কারণে আমাকে বরখাস্ত করা হয়। চাকরি হারিয়ে আমি সপরিবারে মানবেতর জীবন যাপন করছি। বরখাস্তের সঙ্গে সঙ্গে আমার সার্ভিস বই, ফাইলপত্র ও নিয়োগপত্রের ফটোকপি সংশ্লিষ্ট অফিস থেকে গায়েব করা হয়। পরে চাকরিতে পুনর্বহাল করতে তৎকালীন মন্ত্রী এম মোরশেদ খান, আবদুল্লাহ আল নোমান সুপারিশ করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। দীর্ঘ ১১ বছরের কর্মজীবনে আমার বিরুদ্ধে কারও কোনো অভিযোগ নেই। সরকারি কোনো টাকাপয়সা আত্মসাতের অভিযোগও কেউ করেননি। আমি ষড়যন্ত্রের শিকার। দীর্ঘ ১৭ বছর বিষয়টি ঝুলিয়ে রাখায় অভাব-অনটনে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।এই অবস্থায় চাকরিতে পুনর্বহাল করার জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।এস এম আবদুল হকসারোয়াতলী, বোয়ালখালী, চট্টগ্রাম।ডিপ্লোমা শিক্ষা বোর্ড চাইচট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ও কুমিল্লা দুটি মাধ্যমিক শিক্ষা বোর্ড। প্রতিবছর দুটি শিক্ষা বোর্ড থেকে এক লাখ ৩০ হাজার শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। চট্টগ্রাম বিভাগে সরকারি ও বেসরকারি ৬৮টি উচ্চমাধ্যমিক কলেজে আসনসংখ্যা মাত্র ৪২ হাজার। বাকি ৮৮ হাজার এসএসসি পাস তরুণ শিক্ষার্থী কলেজে একটি মাত্র আসনের অভাবে শিক্ষাজীবনের ইতি টানে। চট্টগ্রাম জেলার প্রতিটি উপজেলায় ড্রাইভিং, প্লাস্টিক, জার্নালিস্ট, পর্যটন, পশু পালন, মেডিকেল ও ডেন্টাল ইনস্ট্রুমেন্ট, বিমান তৈরি, বিমান চালনা, শিপ তৈরি, শিপ চালনা, মহাকাশ ডিপ্লোমা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হলে দিকনির্দেশনাহীন তরুণ যুবকেরা ডিপ্লোমা শিক্ষা গ্রহণ করে শিল্পকারখানা, হাসপাতাল প্রতিষ্ঠা করতে পারবেন। উচ্চ বেতনে দেশে-বিদেশে চাকরির সুযোগ পাবেন তাঁরা। এতে দেশের বেকার সমস্যা দূর হবে এবং দেশ অর্জন করবে প্রচুর বৈদেশিক মুদ্রা। চট্টগ্রামে একটি ডিপ্লোমা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করে ভর্তির সমস্যা দূর করার জন্য শিক্ষামন্ত্রী এবং চট্টগ্রামের নির্বাচিত সাংসদদের দৃষ্টি আকর্ষণ করছি।মিথুন দাশ, পটিয়া, চট্টগ্রাম।অতিরিক্ত ফি আদায়কুমিল্লার কেব্ল অপারেটররা দুই মাস ধরে এখানকার গ্রাহকদের কাছ থেকে জেলা পর্যায়ের সরকার-নির্ধারিত ২৫০ টাকার পরিবর্তে মাসিক ৩৫০ টাকা নেটওয়ার্ক ফি দাবি করে আসছেন। কিন্তু ঢাকা সিটি টাউন হওয়া সত্ত্বেও বর্তমানে সরকার প্রতিটি সংযোগের জন্য ৩০০ টাকা ফি নির্ধারণ করায় আমরা অতিরিক্ত অর্থ দিতে আপত্তি জানাই। এতে স্থানীয় কেব্ল অপারেটর অসন্তুষ্ট হয়ে ২১ অক্টোবর এলাকাবাসীর ডিশ লাইন বিচ্ছিন্ন করে দেন।এ বিষয়ে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।মো. সফিকুল আলমকুমিল্লা